রবিবার, মে ১০, ২০২৬

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সিইসির সঙ্গে ইইউ পর্যবেক্ষক দলের বৈঠক

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি ও নির্বাচনসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দল।

বৈঠকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানায় ইইউ। পাশাপাশি নারী, সংখ্যালঘুসহ সব সম্প্রদায়ের ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যাশাও ব্যক্ত করে সংস্থাটি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বৈঠক শেষে এসব তথ্য জানান ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। তার নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। তিনি বলেন, ইইউ বাংলাদেশের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। বৈঠকে নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নেওয়া উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এখন পর্যন্ত ১১৬টি সংসদীয় আসনে ব্যালট পেপার পাঠানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র সাত দিন বাকি থাকায় শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন।

ইসি সচিব আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো মতামত বা পরামর্শ দেবে না। নির্বাচনী দায়িত্ব পালনে বিএনসিসি সদস্যরা নিয়োজিত থাকবেন বলেও জানান তিনি। একই সঙ্গে অপতথ্য মোকাবিলায় মেটার সঙ্গে আলোচনা চলছে বলে উল্লেখ করেন ইসি সচিব।

তিনি আশা প্রকাশ করেন, নারী ও সংখ্যালঘুসহ সব সম্প্রদায়ের ভোটাররা আসন্ন নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ