মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

সুষ্ঠু নির্বাচনে আশাবাদী মন্ত্রিপরিষদ সচিব, বিচ্যুতি হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

পাঠক প্রিয়

গর্ভাবস্থায় কাঁচা দুধ পান: লিস্টেরিয়া সংক্রমণে নবজাতকের মৃত্যু, সতর্কতা জারি

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে গর্ভাবস্থায় কাঁচা (পাস্তুরিত নয়) দুধ পান করার সঙ্গে সম্পর্কিত লিস্টেরিয়া সংক্রমণে এক নবজাতকের মৃত্যুর...

স্বৈরাচারের মতোই গুপ্ত দলটি নতুন জালিমে পরিণত হয়েছে : তারেক রহমান

অনলাইন ডেস্ক   বরিশাল, ৪ ফেব্রুয়ারি – বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় বলেছেন, স্বৈরাচারের...

শরিয়া বাস্তবায়নের অঙ্গীকার না থাকায় কোনো জোটে যাইনি: চরমোনাই পীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী তাদের ব্যবহার করতে...

পোস্টাল ব্যালট ফল নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ইসির সতর্কবার্তা

অনলাইন ডেস্ক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্যের বিষয়ে সতর্কবার্তা জারি...

মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয়: আবদুল আউয়াল মিন্টু

অনলাইন ডেস্ক ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, স্বাধীনতা-সংগ্রামে মুক্তিযোদ্ধাদের অবদান...

অনলাইন ডেস্ক

ঢাকা: বর্তমান প্রশাসনের অধীনেই একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। তিনি বলেছেন, কোথাও কোনো ধরনের বিচ্যুতি দেখা গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তফসিল ঘোষণার আগে নিয়োগ পাওয়া জেলা প্রশাসকদের (ডিসি) অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠেছে—এই প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আমি তো এখনো আশাবাদী। করা যাবে, ইনশাআল্লাহ্।”

তিনি বলেন, “অভিজ্ঞতা তো সবাই নিয়ে আসে না, অভিজ্ঞতা তৈরি হয়। বাস্তব পরিস্থিতিতে পড়লেই অভিজ্ঞতা তৈরি হয়। তারা যদি সঠিক পথে চলেন এবং তাদের মনোভাব সঠিক থাকে, তাহলে তারা সফল হবেন—১০০ ভাগ সফল হবেন, ইনশাআল্লাহ্।”

মাঠ প্রশাসনের প্রস্তুতি ও যোগ্যতা প্রসঙ্গে শেখ আব্দুর রশীদ বলেন, সরকার সাধারণভাবে মনে করছে মাঠ প্রশাসন দায়িত্ব পালনের জন্য প্রস্তুত ও যোগ্য। তবে কোনো নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা ঢালাওভাবে না দেখে গুরুত্বের সঙ্গে তাৎক্ষণিকভাবে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, “আমরা যদি কোনো বিচ্যুতি দেখতে পাই, তাহলে সেভাবেই ব্যবস্থা নেবো। নির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।”

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে যখন বিভিন্ন মহলে আলোচনা চলছে, তখন মন্ত্রিপরিষদ সচিবের এই বক্তব্য সরকারের অবস্থান স্পষ্ট করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল বাস্তবায়ননের প্রতিশ্রুতি তারেক রহমানের

অনলাইন ডেস্ক ঢাকা, সোমবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল...

শামস্ তাব্রিজি ও জালাল উদ্দিন রুমির আত্ম উন্নয়নের শিক্ষা

মাওলানা রুমির নিমন্ত্রণে গুরু শামস তাব্রিজি এলেন এক রাতে। খাওয়াদাওয়া শেষে, রুমির কাছে মদের আবদার করে বসলেন গুরু। রুমি স্তব্ধ! "গুরু, আপনি মদ্যপান করেন?" তাব্রিজির শান্ত...

বেকারত্বের অভিশাপ মুক্ত করতে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

অনলাইন প্রতিবেদক ঢাকা, সোমবার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হবে। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে মদিনার ইসলাম অন্যদিকে মওদূদীবাদী ইসলাম : রফিকুল আলম মজনু

ফেনী প্রতিনিধি ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, দেশ বর্তমানে দুই ধারায় বিভক্ত। একদিকে মদিনা ভিত্তিক প্রকৃত ইসলাম, অন্যদিকে মওদূদীবাদী ইসলাম—যা...

তারা ব্যালট ছাপাচ্ছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে, বোরকা কিনছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ...

জনপ্রিয় সংবাদ