বুধবার, জুন ৩, ২০২৬

সিলেটে নির্বাচনী প্রস্তুতি প্রত্যাশার চেয়ে ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

পাঠক প্রিয়

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট, ২৮ জানুয়ারি: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সিলেটে চলমান নির্বাচনী প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে। প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে এবং কোথাও কোনো ঘাটতি নেই।

সিলেটের সুবিদবাজার প্রাইমারি ট্রেনিং সেন্টারে বুধবার স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এবার প্রতিটি ভোটিং সেন্টারে থাকবে সিসিক ক্যামেরা। এছাড়া ড্রোন থাকবে তবে সব কেন্দ্রে নয়। প্রতিটি কেন্দ্রে থাকছে বডিওর্ন ক্যামেরা ও ডগ স্কোয়াড। প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনসার মোতায়েন থাকবে, যার মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা। তিনজন আর্মড আনসারও থাকবেন।

সেনা, নৌ, বিমান বাহিনী, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ থেকে থাকবে স্ট্রাইকিং ফোর্স। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল টিমও থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এবারের প্রস্তুতি খুবই ভালো, অন্য যে কোনো বারের তুলনায় ভালো ব্যবস্থা নেওয়া হয়েছে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সঙ্গে যারা জড়িত, তাদের মধ্যে কোনো রাজনৈতিক পক্ষ বা দলগত প্রভাব নেই। সবাই দায়িত্বশীল ও সৎ অফিসার। “সবাই একটি সুন্দর নির্বাচন উপহার দিতে কাজ করছেন,” বলেন তিনি।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন নবীসহ সিলেট মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ