বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনে ব্যবসায়ীদের পছন্দ মাহমুদুল হাসান শুভ

পাঠক প্রিয়

মোঃ শহিদুল ইসলাম খান, সিরাজগঞ্জ প্রতিনিধি : উত্তরবঙ্গের অন্যতম সমৃদ্ধ ও প্রসিদ্ধ জেলা সিরাজগঞ্জ। নানামুখী ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ এ জেলার পরিচিতি বেশ।জেলার ব্যবসায়ীদের নেতৃত্ব দিয়ে আসে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স  অ্যান্ড ইন্ডাস্ট্রি।  চলতি বছর ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সিরাজগঞ্জের ব্যবসায়ীদের পছন্দের তালিকায় এবার তরুণ নেতৃত্ব প্রাধান্য পেয়েছে। তরুণদের দিকে ঝুঁকছে ব্যবসায়ীরা।তেমনি একজন সৎ,প্রতিভাবান, তরুণ ও মেধাবী ব্যবসায়ী ডাঃ মোঃ মাহমুদুল হাসান শুভ।
তিনি এবারের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নিবার্চন -২৫ এ পরিচালক পদে প্রার্থীতা করছেন।
ডাঃ মোঃ মাহমুদুল হাসান শুভ বর্তমানে সিরাজগঞ্জের বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ফ্রেশ সিমেন্টের সিরাজগঞ্জ সদর এবং বেলকুচির পরিবেশক ও মেসার্স এম এইচ এস ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানের কর্ণধার।  মাহমুদুল হাসান শুভ’র ভোটার নং – অ-৪৫২।
ডাঃ মোঃ মাহমুদুল হাসান শুভ বলেন,”আমি মনে করি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা মানে দায়িত্ব কাঁধে তুলে নেওয়া,আমার ব্যবসায়ী ভাইয়েরা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তবে আমার প্রধান লক্ষ্য থাকবে ব্যবসায়ীক পরিবেশ নিশ্চিত করা। সিন্ডিকেট এবং যত অনিয়ম রয়েছে আমি সেগুলো থেকে ব্যবসায়ীদের রক্ষা করতে চাই।  ব্যবসায়ের জন্য নির্বিঘ্ন পরিবেশ গড়ে তুলতে চাই।

সর্বশেষ সংবাদ

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভেলায়াতির সতর্কবার্তা, ‘ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন’

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা ‘কৌশলগত ফাঁদে’ পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি করেন, ইরানের...

জনপ্রিয় সংবাদ