শুক্রবার, মার্চ ৬, ২০২৬

সিভি এবং চাকুরী আবেদনের কিছু প্রয়োজনীয় টিপস

পাঠক প্রিয়

কানের ৭৯তম আসরে জুরি প্রধান পার্ক চ্যান-উক

শোবিজ ডেস্ক বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর Cannes Film Festival-এর ৭৯তম আসরে আন্তর্জাতিক জুরি বোর্ডের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন প্রখ্যাত...

মন্দানা করিমি বলিউড ছেড়ে ইরানে ফিরতে চান

অনলাইন ডেস্ক তেহরান/মুম্বাই, ৩ মার্চ ২০২৬ – গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ...

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপির ত্রিমুখী পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন

বিশেষ প্রতিবেদক রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যায় শৃঙ্খলা ফেরাতে ত্রিমুখী পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডাইভারশন ও ইউটার্ন...

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সেমিতে অপরাজিত দক্ষিণ আফ্রিকা, সতর্ক মার্করাম

স্পোর্টস ডেস্ক চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক ও আগ্রাসী ক্রিকেট উপহার দিয়ে...

মুন্সী আলাউদ্দিন আল আজাদ ধর্ম সচিব: এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ

অনলাইন ডেস্ক সরকার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ-কে নিয়োগ দিয়েছে। আগামী এক বছরের জন্য...

মানবসম্পদ বিভাগে কাজ করার বদৌলতে প্রতিনিয়ত নিত্য নতুন অভিজ্ঞতার সম্মুখে পরতে হয়। যার অধিকাংশই আসে সিভিকে কেন্দ্র করে। আমি সিরিজ আকারে সিভি এবং ক্যারিয়ার সংক্রান্ত কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব। একটি সুন্দর সাবলীল সিভি যেমন আপনাকে সাফল্যের একধাপ এগিয়ে নেয়, ঠিক তেমন ভাবেই একটি অগোছালো সিভি মানবসম্পদ বিভাগের জন্য বিরক্তির কারন হয়ে দাড়ায়।

সচারচর যে সকল ভুল গুলো আমরা করে থাকি তা তুলে ধরার চেষ্টা করছি-
১) ছবি- অধিকাংশ ক্ষেত্রেই এই বেপারে আমরা উদাসীন। একটা সুন্দর হাস্যোজ্জল ছবি একটা সিভিকে প্রান এনে দেয়। কিন্তু অনেক সময় আমরা গোমড়া মুখের একটা ছবি কোন রকম দিয়েই কাজ চালিয়ে নিতে চাই। যেটা মারাত্তক একটা ভুল এবং আপনার সম্পর্কে একটা নেতিবাচক মনোভাব সৃষ্টি করে। অবশ্যই আপনাকে একটা সুন্দর হাস্যোজ্জল ছবি দিয়ে আবেদন করতে হবে। আর যদি ছবি দিতেই না চান, তাহলে দিবেন না। কিন্তু দিলে সেটা যেন অবশ্যই হাস্যোজ্জল হতে হবে। ছবি সংক্রান্ত আরেকটা ভুল আমরা যেটা করি সেটা হলো সিভিতে ফরমাল ছবি না দিয়ে “সেলফি” যোগ করে দেয়া। এটাতে আপনার প্রোফেশনালিজম প্রশ্নবিদ্ধ হয়। এই কাজ করা থেকে বিরত থাকুন। আমি আমার কর্মজীবনে কম হলেও এরকম ২০০ সিভি দেখেছি। বলাবাহল্য তাদের সম্পুর্ন সিভি আমি আর দেখি নি।
২) মোবাইল নং- আপনি আবেদন করলেন, মানবসম্পদ বিভাগ থেকে আপনাকে প্রাথমিক ভাবে বাছাই এর জন্য ফোন করা হল কিন্তু আপনার মোবাইল নাম্বার অফ, তখন সুযোগটা কিন্তু আপনারই হাতছাড়া হয়ে গেল। এটা অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে , আপনার যে মোবাইল নং সিভিতে দেয়া আছে সেটা যেন অবশ্যই এক্টিভ থাকে , যদি সুযোগ থাকে ২ টা মোবাইল নাম্বার এড করে দিন।
৩) ফন্ট- ফন্ট ব্যবহারের এর বেপারে সজাগ থাকুন। সেইম সিভি তে ২/৩ রকম ফন্ট এর ব্যবহার আপনার কাজের প্রতি ডেডিকেশনকে প্রশ্নবিদ্ধ করে। তবে ক্ষেত্র বিশেষে কিছু হেডলাইনের ফন্ট সাইজ বড় হতে পারে।
৪) কাজের বিবরনঃ আমরা অনেকেই এই জিনিষটা করতে ভুলে যাই সে়টা হলো পুর্বের কর্মস্থলে কাজের বিবরন গুলো সিভিতে যোগ না করেই কেবল মাত্র উক্ত প্রতিষ্ঠানের নাম এবং পদবী উল্লেখ করেই আবেদন করে ফেলি। এতে করে প্রাথমিক বাছাই এই আপনি বাদ পড়ে যাবেন। সিভি বাছাই এর মুল উদ্দেশ্যই হল যে পজিশনে আপনি আবেদন করলেন , সম্পূরক কাজ আপনি আগে করেছেন কিনা সেটা যাচাই করে দেখা, সেক্ষেত্রে আপনার সিভিতে যদি পুর্ববর্তী প্রতিষ্ঠানে আপনার কাজের বিবরন না ই থাকে তবে সেটা অসম্পুর্ন সিভি হিসেবে বাদ পড়ে যাবে।
৫) পুর্বের কর্মস্থলের সময়কালঃ আপনি আবেদন করলেন , কিন্তু পুর্বের কর্মস্থলের আপনার সময়কাল টা উল্লেখ করলেন না। ধরেন আপনি যোগ দিয়ছেন ১লা জানুয়ারি এবং এখনো সেখানে কর্মরত আছেন। কিন্তু সেই সময়কালটা উল্লেখ না থাকায় মানবসম্পদ বিভাগকে বিভ্রান্তিতে পড়তে হয়। যেহেতু আপনার উক্ত প্রতিষ্ঠান গুলোতে আপনার সময়কাল উল্লেখ নেই সুতরাং সেক্ষেত্রে আপনার বাদ পড়ে যাওয়ার সুযোগ অত্যন্ত বেশি।
৬) অনলাইন ড্রাইভে সিভিঃ আপনাকে জব সার্কুলারে বলা হয়েছে সরাসরি সিভি ইমেইলে পাঠাতে, কিন্তু আপনি সেই নির্দেশ অমান্য করে দিয়ে দিলেন অনলাইন কোন ড্রাইভের লিংক। দুঃখিত আপনি এখানেই একটা নেতিবাচক পয়েন্ট পেয়ে যাবেন। এইচ আর যদি আমার মত খুতখুতে না হয় তাহলে হয়তো আপনি ছাড় পেয়ে যাবেন অন্যথায় আপনি বাদ এর তালিকায় চলে যাবেন
৭) কভার লেটারঃ অনেক ক্ষেত্রেই প্রতিষ্ঠান চায় আপনি সিভির সাথে কভার লেটার ও যোগ করে আবেদন করুন। এখানে অনেকেই যে কমন ভুল টা করে সেটা হল আগের কোন একটি জবের আবেদন এর জন্য প্রস্তুতকৃত কভার লেটারটাই নতুন আবেদনকৃত সিভি এর সাথে পাঠিয়ে দেয়া। কভার লেটার পরার সময় দেখা গেলো কোম্পানির সার্কুলার ছিল সেলস এক্সিকিউটিভ পজিশনের, আর আপনি পাঠিয়ে দিলেন আগের প্রস্তুতকৃত একটি কভার লেটার যেখানে হয়ত ছিল ভিন্ন কোন পজিশন যেমন “মার্কেটিং এক্সিকিউটিভ/ বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিটিভ”। সুতরাং মাথায় রাখতে হবে প্রত্যেকটা জবের জন্য কভার লেটার অবশ্যই ভিন্ন ভিন্ন হবে। একই সিভি হয়ত বিভিন্ন জবে আপনি দিতে পারেন কিন্তু কভার লেটার অবশ্যই পজিশন ভেদে ভিন্ন হবে।
৮)টাইটেল অর্ডারঃ সিভিতে কোন টাইটেল/ হেডলাইনের পর কোনটা আসবে এটা অনেকেই ঠিক মত বুঝতে পারেনা। বেস্ট প্রাকটিস হলো প্রথমে আপনার নাম পরিচয়, মোবাইল নং ইত্যাদি ব্যক্তিগত তথ্যাদির পর ক্যারিয়ার অবজেকটিভ এবং তারপরেই আপনার অভিজ্ঞতা গুলো যোগ করবেন। অভিজ্ঞতা যোগ করার সময় অবশ্যই সর্বশেষ কর্মস্থলের টা আগে আসবে। এর পর থাকতে পারে আপনার স্কীলস সেট, আপনার ট্রেইনিং, ভাষাগত দক্ষতার বিষয়টা , শিক্ষাগত যোগ্যতা এবং সব শেষে রেফারেন্স। এই অর্ডার ঠিক না রাখার কারনে অনেক যোগ্য ব্যক্তিই বাদ পড়ে যান। আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করি। এক ভদ্রলোক আবেদন করেছেন। সেই জবের জন্য নুন্যতম অভিজ্ঞতার প্রয়োজন ছিল ৬ বছর। তার ৩ পৃষ্ঠার সিভি তে তার ব্যক্তিগত তথ্যাদির এর পরেই দেয়া ছিল তার শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য ট্রেইনিং স্কীলস সেট এবং সব শেষ পেইজে উনি উনার ৮বছরের অভিজ্ঞতা এবং কোন কোন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তা উল্লেখ করেন। সাভাবিক ভাবেই উনার সিভির ১ম ও ২য় পেইজ দেখেই যে কেউই তাকে ফ্রেশার বলে গন্য করে উক্ত পজিশন এর জন্য প্রাথমিক বাছাই করবে না। সুতরাং এই বেপার টা অবশ্যই খেয়াল রাখা উচিত।
৯)আইটি স্কীল: Computer Literacy টাইটেলে যে পার্ট টা থাকে সিভিতে সেখানে আমরা অনেকেই দুইটা লাইন বাড়ানোর জন্য এভাবে লিখে দেই windows 98, windows xp, windows vista , Windows xp এইভাবে সিরিয়াল ধরে লিখতে থাকি। ভাই থামেন। windows vista, Windows xp, এর যুগ শেষ হয়ছে বহুত আগে। এইগুলো এইভাবে উল্লেখ করার কিচ্ছু নেই। শুধু শুধু নিজেকে হাসির পাত্র বানাবেন না।
১০) কালারফুল সিভিঃ ইদানিং একটা বিষয় দেখা যাচ্ছে সেটা হচ্ছে কালারফুল ফরম্যাটের সিভি। মাঝে মাঝে মনে হয় সিভি দেখতেছি নাকি কোন কোম্পানির লিফলেট/ব্রুশিয়ার পডতেছি কনফিউজড হয়ে যাই। এতটাই চাকচিক্যের প্রাধান্য থাকে সেখান। সৌন্দর্য সবাই ই পছন্দ করে তবে সেটা যেন মাত্রাতিরিক্ত বেমানান না হয়ে যায় সেদিকে লক্ষ রাখা উচিত।

উপরে উল্লখিত অধিকাংশ টিপস-ই যারা বর্তমানে চাকুরীর়ত আছেন তাদের জন্যই প্রযোজ্য। ফ্রেশার্সদের জন্য ভিন্ন গাইডলাইন নিয়ে নতুন করে লিখব। আমার এই লেখা থেকে যদি কেউ বিন্দু পরিমান উপকৃত হয়,নিজেকে ধন্য মনে করব।

(K.H Shafin, Manager HR, Spring Rain Private Limited)

সর্বশেষ সংবাদ

বিশ্ব সার্বভৌমত্ব মতবাদ – সুফি সাগর সামস

মানবসভ্যতা আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। প্রযুক্তি, অর্থনীতি ও সামরিক শক্তির বিস্তার পৃথিবীকে যেমন উন্নয়নের উচ্চতায় পৌঁছে দিয়েছে,...

উপরের আকাশ এখন ‘স্যাটেলাইটের চিতাঘর’: বিজ্ঞানীদের সতর্কতা

অনলাইন ডেস্ক বিশ্বের আকাশে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, লো আর্থ অরবিটে থাকা হাজার হাজার স্যাটেলাইটের আয়ু শেষ হলে এদের ইচ্ছে করেই বায়ুমণ্ডলে...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে বড় পরিসরের ইফতার অনুষ্ঠান। চবি শাখা ছাত্রদলের উদ্যোগে বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ...

ঢাকা শহরে ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে মসৃণ অভিযান: ১,২২৮টি মামলা

অনলাইন ডেস্ক রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ পরিচালিত বিশেষ অভিযান ফলশ্রুতিতে ১,২২৮টি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের...

মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতু (উত্তর) থানার উত্তর মেদেনীমন্ডল এলাকা থেকে...

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের আরও ৪ সাবেক উপদেষ্টার ব্যাংক হিসাব তলব

অনলাইন ডেস্ক অন্তর্বর্তী সরকারের আরও চার সাবেক উপদেষ্টার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তাদের ব্যাংক হিসাব থেকে কোনো অস্বাভাবিক লেনদেন...

স্বাধীন গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক রূপ দিতে পথনকশা তৈরির কাজ চলছে: তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম  স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, সাংবাদিক...

নিউজিল্যান্ডের বিধ্বংসী জয়, ফিন অ্যালেনের ইতিহাসগড়া সেঞ্চুরি ফাইনালের টিকেট নিশ্চিত করল

অনলাইন ডেস্ক কলকাতা: বুধবার সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ড ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করেছে। ম্যাচে...

ইরানের আইসিবিএম কর্মসূচিতে উত্তর কোরিয়ার প্রযুক্তি সহায়তা

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান ও প্রতিরক্ষা বিশ্লেষক Bruce E. Bechtol Jr. দাবি...