সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

‘সিইও অব দ্য ইয়ার-২০২৫’ সম্মাননায় ভূষিত রিজওয়ান দাউদ সামস

পাঠক প্রিয়

কর্পোরেট ডেস্ক

আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস ‘চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)/ম্যানেজিং ডিরেক্টর (এমডি) অব দ্য ইয়ার ২০২৫’ সম্মাননায় ভূষিত হয়েছেন। ‘বার্ষিক ১০০ থেকে ৪৯৯ কোটি টাকা ব্যবসায়িক রাজস্ব অর্জন’ ক্যাটাগরিতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজিত সি-সুইট অ্যাওয়ার্ডসে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

রিজওয়ান দাউদ সামস ২০২২ সাল থেকে আইপিডিসি ফাইন্যান্স পিএলসির নেতৃত্ব দিচ্ছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তার দূরদর্শী পরিকল্পনা, ব্যবস্থাপনার আধুনিক কৌশল ও প্রযুক্তিনির্ভর উন্নয়ন কার্যক্রম প্রতিষ্ঠানটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

তার নেতৃত্বে আইপিডিসি আরও আধুনিক, গ্রাহকবান্ধব ও অগ্রসর চিন্তার আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। ডিজিটাল সেবার সম্প্রসারণ, সহজ ও দ্রুত আর্থিক সমাধানের প্রবর্তন এবং বিভিন্ন উন্নয়ন উদ্যোগ প্রতিষ্ঠানটির কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এনে গ্রাহক আস্থাকে নবপর্যায়ে পৌঁছে দিয়েছে।

এ সব কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এবারের সি-সুইট অ্যাওয়ার্ডসে রিজওয়ান দাউদ সামসকে ‘সিইও/এমডি অব দ্য ইয়ার ২০২৫’ সম্মাননায় ভূষিত করা হয়। আইপিডিসির পক্ষ থেকে বলা হয়েছে, এই অর্জন প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ উন্নয়নযাত্রায় আরও প্রেরণা যোগাবে।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ