শুক্রবার, মার্চ ৬, ২০২৬

অতিদ্রুতই সাহেদ পাপিয়ার মামলার রায়

পাঠক প্রিয়

ঢাবির হলে ইফতার: গরুর মাংস রাখার দাবিতে সাদা দলের চিঠি, ক্ষোভ শিক্ষক-শিক্ষার্থীদের

ঢাবি প্রতিনিধি আগামী ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বিভিন্ন হলে প্রশাসনের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ইফতার কর্মসূচি। তবে এ আয়োজনের নৈশভোজের...

আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে গুঞ্জন: ইরান বলছে ‘জীবিত’, শিগগিরই বক্তব্য

 অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হয়েছেন—এমন গুঞ্জন...

বড়দিনে আসছে ‘কিং’: নতুন অবতারে চমক দিতে প্রস্তুত শাহরুখ খান

অনলাইন ডেস্ক সময় যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে বলিউড বাদশাহ Shah Rukh Khan অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা King নিয়ে দর্শকদের...

বাজারদর নিয়ন্ত্রণে সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।...

ঢাকা শহরে ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে মসৃণ অভিযান: ১,২২৮টি মামলা

অনলাইন ডেস্ক রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ পরিচালিত বিশেষ অভিযান ফলশ্রুতিতে ১,২২৮টি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা দায়ের...

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ও নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়ার মামলার বিচার শেষ পর্যায়ে।তা

তাদের বিরুদ্ধে পৃথকভাবে করা দুটি অস্ত্র মামলার রায় সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের শুরুতে ঘোষণা করা হতে পারে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছে বলে দাবি করেছে রাষ্ট্রপক্ষ। যদিও নিজেদের নির্দোষ দাবি করে সাহেদ ও পাপিয়া ন্যায়বিচার প্রার্থনা করেছেন। ঢাকার ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কেএম ইমরুল কায়েশের আদালতে মামলা দুটি বিচারাধীন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি মো. আবদুল্লাহ আবু যুগান্তরকে বলেন, দুটি মামলায় ‘যুক্তিতর্ক পর্যায়ে’ রয়েছে। আশা করছি, চলতি মাসের (সেপ্টেম্বর) শেষের দিকে অথবা আগামী মাসের (অক্টোবর) শুরুর দিকে আদালত মামলা দুটির রায় ঘোষণা করবেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি। আসামিদের সর্বোচ্চ সাজা (যাবজ্জীবন কারাদণ্ড) হবে বলে প্রত্যাশা করছি। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল যুগান্তরকে বলেন, মামলা দুটির বিচারিক কার্যক্রম দ্রুত অগ্রসর হচ্ছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের প্রচেষ্টার কোনো ঘাটতি নেই। আমরা যথাসাধ্য চেষ্টা করছি।

সাহেদের মামলার বিচার : ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। অভিযানে ভুয়া করোনা টেস্টের রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। এরপর রিজেন্ট হাসপাতালের দুটি শাখাকে সিলগালা করা হয়। ৭ জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করোনা টেস্ট প্রতারণার অভিযোগে মামলা করে র‌্যাব। মামলায় সাহেদসহ ১৭ জনকে আসামি করা হয়। এ মামলায় ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করা হয়। পরদিন এ মামলায় তার ১০ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। আদালতের অনুমতিক্রমে ডিবি পুলিশ সাহেদকে নিয়ে উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে। তদন্ত শেষে ৩০ জুলাই অস্ত্র মামলায় আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়। ১০ আগস্ট চার্জশিট আমলে নেন আদালত। ২৭ আগস্ট আসামির বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠনের মধ্যদিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ১০ সেপ্টেম্বর মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ১৫ সেপ্টেম্বর তা শেষ হয়। চার্জশিটভুক্ত ১৪ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। ১৬ সেপ্টেম্বর আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন সাহেদ। আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজ দিন ধার্য রয়েছে। এসব মামলা ছাড়াও সাহেদের বিরুদ্ধে সারা দেশে অন্তত অর্ধশত মামলা রয়েছে। বর্তমানে সাহেদ কারাগারে আছেন।

পাপিয়া দম্পতির মামলার বিচার : ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের দুই নম্বর বহির্গমন টার্মিনালের ছয় নম্বর স্টাফ গেটের সামনে থেকে পাপিয়া দম্পতিকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে পাপিয়ার কাছ থেকে একাধিক পাসপোর্ট, নগদ অর্থ, জাল নোট; পাপিয়ার স্বামী মো. মফিজুর রহমানের কাছ থেকে একাধিক পাসপোর্ট, নগদ অর্থ ও বিদেশি অর্থ; সহযোগী আসামি সাব্বির খন্দকারের কাছ থেকে একাধিক পাসপোর্ট, নগদ অর্থ, জাল নোট; শেখ তাইবা নূরের কাছ থেকে একটি পাসপোর্ট, নগদ অর্থ ও দুটি ডেবিট কার্ড উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। জিজ্ঞাসাবাদে পাপিয়া দম্পতির দেয়া তথ্যানুসারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফার্মগেট ইন্দিরা রোডের বাসায় ২৩ ফেব্রুয়ারি ভোরে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে অস্ত্র, বিদেশি মদ, নগদ অর্থ ও ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের একটি করে দুটি ও বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া অবৈধ পাঁচ কোটি টাকার খোঁজ পেয়ে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে আরেকটি মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অস্ত্র মামলায় তদন্ত শেষে ২৯ জুন তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। ২৩ আগস্ট এ মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। ৩১ আগস্ট এ মামলায় সাক্ষ্য নেয়া শুরু হয়। ৮ সেপ্টেম্বর তা শেষ হয়। ১২ জন সাক্ষ্য দেন। ৯ সেপ্টেম্বর আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন পাপিয়া ও মফিজুর। ২৪ সেপ্টেম্বর মামলার যুক্তিতর্কের জন্য দিন ধার্য রয়েছে। বর্তমানে পাপিয়া দম্পতি কারাগারে আছেন।

সুত্র: যুগান্তর।

সর্বশেষ সংবাদ

বিশ্ব সার্বভৌমত্ব মতবাদ – সুফি সাগর সামস

মানবসভ্যতা আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। প্রযুক্তি, অর্থনীতি ও সামরিক শক্তির বিস্তার পৃথিবীকে যেমন উন্নয়নের উচ্চতায় পৌঁছে দিয়েছে,...

উপরের আকাশ এখন ‘স্যাটেলাইটের চিতাঘর’: বিজ্ঞানীদের সতর্কতা

অনলাইন ডেস্ক বিশ্বের আকাশে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, লো আর্থ অরবিটে থাকা হাজার হাজার স্যাটেলাইটের আয়ু শেষ হলে এদের ইচ্ছে করেই বায়ুমণ্ডলে...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে বড় পরিসরের ইফতার অনুষ্ঠান। চবি শাখা ছাত্রদলের উদ্যোগে বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ...

ঢাকা শহরে ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে মসৃণ অভিযান: ১,২২৮টি মামলা

অনলাইন ডেস্ক রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ পরিচালিত বিশেষ অভিযান ফলশ্রুতিতে ১,২২৮টি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের...

মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতু (উত্তর) থানার উত্তর মেদেনীমন্ডল এলাকা থেকে...

জনপ্রিয় সংবাদ

বিশ্ব সার্বভৌমত্ব মতবাদ – সুফি সাগর সামস

মানবসভ্যতা আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। প্রযুক্তি, অর্থনীতি ও সামরিক শক্তির বিস্তার পৃথিবীকে যেমন উন্নয়নের উচ্চতায় পৌঁছে দিয়েছে, তেমনি সৃষ্টি করেছে গভীর সংকট।...

চেলসির জোয়াও পেদ্রোর হ্যাটট্রিকে বড় জয়, চ্যাম্পিয়নস লিগের আশা আরও উজ্জ্বল

অনলাইন ডেস্ক  ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি তাদের চ্যাম্পিয়নস লিগের আশা জোরদার করেছে জোয়াও পেদ্রোর হ্যাটট্রিকের সুবাদে। সোমবার অনুষ্ঠিত ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ব্লুজরা ৪-১ ব্যবধানে...

মন্দানা করিমি বলিউড ছেড়ে ইরানে ফিরতে চান

অনলাইন ডেস্ক তেহরান/মুম্বাই, ৩ মার্চ ২০২৬ – গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে বড় পরিসরের ইফতার অনুষ্ঠান। চবি শাখা ছাত্রদলের উদ্যোগে বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ...