সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৭ ডিসেম্বর

পাঠক প্রিয়

ঢাকা মেডিকেলের চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

ঢামেক প্রতিনিধি ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে সাময়িকভাবে...

লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলে পাল্টা হামলার জন্য প্রস্তুত ইরান

অনলাইন ডেস্ক লেবাননে সাম্প্রতিক বিমান হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের বিরুদ্ধে...

শ্রীপুরে চালককে মারধরের অভিযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের শ্রীপুরে এক পরিবহন চালককে মারধরের অভিযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন মালিক, চালক ও...

সুন্দরবনে দস্যু আতঙ্ক, কোস্টগার্ডের অভিযানে দেড় বছরে আটক ৬১

বাগেরহাট প্রতিনিধি বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন-এ আইনশৃঙ্খলা বাহিনীর অব্যাহত অভিযান সত্ত্বেও থামছে না বনদস্যুদের তৎপরতা। চাঁদা না দিলে...

ওয়ালটন এসির বিজ্ঞাপনে তাসকিন, ভিউ ১২০ মিলিয়ন

প্রেস বিজ্ঞপ্তি জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদকে নিয়ে তৈরি নতুন বিজ্ঞাপন ঘিরে ব্যাপক সাড়া ফেলেছে প্রযুক্তিপণ্য নির্মাতা...

বাসস 

চব্বিশের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ১৭ ডিসেম্বর এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানির তারিখ স্থগিতের আবেদন করলে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল-১ আবেদনটি মঞ্জুর করে নতুন এ তারিখ ধার্য করেন।

মামলায় আসামিপক্ষের শুনানিতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী। এর আগে, চলতি মাসের ৪ ডিসেম্বর প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে, যা ট্রাইব্যুনাল আমলে নেয়।

প্রসিকিউশন সূত্র জানায়, মামলায় গণঅভ্যুত্থান চলাকালীন মানবতাবিরোধী অপরাধ, নির্যাতন ও গণঅধিকার লঙ্ঘনের নানা অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযোগ গঠনের শুনানিতে ট্রাইব্যুনাল অভিযোগগুলো বিচারযোগ্য কি-না তা বিবেচনা করবে।

শুনানির দিন নির্ধারণের মধ্য দিয়ে মামলার বিচারিক প্রক্রিয়া এক ধাপ এগিয়েছে। শুনানির পর ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করবেন কি না—সে বিষয়ে আদেশ দেবেন।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ