মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল, নতুন দর কার্যকর ১ ডিসেম্বর

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক 

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য ঘনমিটার প্রতি ১৩.২৫ পয়সা বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম হবে প্রতি ঘনমিটার ২৯ টাকা ২৫ পয়সা, যা আগে ছিল ১৬ টাকা

রবিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ নতুন দর ঘোষণা করেন। তিনি জানান, গ্যাস আমদানি ব্যয়, আন্তর্জাতিক বাজারের মূল্য পরিবর্তন এবং সার উৎপাদনে ব্যয় সমন্বয় করতেই এ দাম সংশোধন করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে সার কারখানায় ব্যবহৃত গ্যাসের এ নতুন দর কার্যকর হবে। নতুন এ মূল্য সমন্বয় সার উৎপাদন খরচে প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।

সংস্থাটি আরও জানায়, প্রয়োজনীয় অবকাঠামো রক্ষণাবেক্ষণ, সরবরাহ স্থিতিশীল রাখা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই গ্যাসের দাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ