সোমবার, আগস্ট ৩১, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রুখতে মূলধারার মিডিয়ার কার্যকর ভূমিকার আহ্বান

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

সিলেট, ২৫ জানুয়ারি – সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও ভিত্তিহীন তথ্য রোধে মূলধারার গণমাধ্যমকে আরও সক্রিয় ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

শনিবার দুপুরে সিলেট প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন, “বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সময় ‘আন-এডিটেড’ বা অসম্পাদিত তথ্য ছড়িয়ে যায়, যা জনমনে বিভ্রান্তি তৈরি করে।”

তিনি আরও উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যের কোনো জবাবদিহিতা নেই। তাই সাধারণ মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে মূলধারার সংবাদমাধ্যমগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মেও তাদের শক্তিশালী উপস্থিতি বজায় রাখতে হবে। “মানুষ যাতে ব্রেকিং নিউজ দেখার পর মূলধারার পোর্টালে গিয়ে তথ্যের সত্যতা যাচাই করতে পারে, সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে,” বলেন তিনি।

সাংবাদিকতার মান ও নৈতিকতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে আলী ইমাম মজুমদার বলেন, অন্যান্য খাতের মতো সাংবাদিকতায়ও কিছুটা অধঃপতন লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, “পেশাদার সাংবাদিকরা তাদের দায়িত্বশীলতার মাধ্যমে এই সংকট কাটিয়ে উঠতে পারবেন। নিরপেক্ষ থেকে দেশ ও জনস্বার্থে কাজ করার প্রতি সাংবাদিকদের উৎসাহিত করছি।”

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ