নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক বিচারপতি এএফএম মেজবাহ উদ্দিন ইন্তেকাল করেছেন। তিনি ৮০ বছর বয়সে রবিবার রাত পৌনে ১১টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। এই তথ্য নিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট বার। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার জানাজা সোমবার (১৫ ডিসেম্বর) বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে অনুষ্ঠিত হবে।
সিনিয়র আইনজীবী এএফএম মেজবাহ উদ্দিন ১৯৭৭ সালের ৩ অক্টোবর হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০০ সালের ২৮ মে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন। দুই বছর দায়িত্ব পালনের পর স্থায়ী বিচারপতি করা হয়নি। পরবর্তীতে তিনি আবার আইন পেশায় ফিরে আসেন। ২০০৯-২০১০ সেশনে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তার কন্যা অ্যাভোকেট সীমন্তী আহমেদ জানিয়েছেন, প্রয়াত এএফএম মেজবাহ উদ্দিনকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
সুপ্রিম কোর্ট কমিউনিটি ও আইনজীবী সমাজ শোকাহত হয়ে তাঁর মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়েছে।


