বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

সাফা’র ‘বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট ২০১৯’ পুরস্কার পেলো গ্রামীণফোন

পাঠক প্রিয়

ট্রাম্পের মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ‘হাজার হাজার মার্কিন সেনা নিহত’ দাবি নিয়ে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে মার্কিন সেনা হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি...

তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু

লালমনিরহাট ও রংপুর প্রতিনিধি  রংপুর, ২১ জুন: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহিপুর তিস্তা সেতুর রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। তিস্তা...

আর্টেমিস-৩ মিশনের নভোচারী দল ঘোষণা, চাঁদে ফেরার পথে নাসার নতুন অগ্রযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক: চাঁদে মানুষ পাঠানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আরেক ধাপ এগিয়ে গেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ২০২৭ সালে নির্ধারিত...

বিচার বিভাগের স্বাধীনতা নাকি জবাবদিহিতাহীনতা: রাষ্ট্রের জন্য কোনটি অধিক বিপজ্জনক?

সুফি সাগর সামস্   গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় বিচার বিভাগের স্বাধীনতাকে একটি মৌলিক নীতি হিসেবে বিবেচনা করা হয়। বলা হয়, বিচার বিভাগকে নির্বাহী...

মেসির ট্যাকল ঘিরে বিতর্ক, ক্ষোভ প্রকাশ আলজেরিয়ান ডিফেন্ডার মান্দির

স্পোর্টস ডেস্ক : আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। বুধবার সকালে...

‘বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট ২০১৯ অ্যাওয়ার্ড’ -এর স্বীকৃতি পেয়েছে গ্রামীণফোন। সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (এসএএফএ) কর্তৃক
প্রদানকৃত কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ক্যাটাগরির অধীনে গ্রামীণফোনকে এ পুরস্কার দেয়া হয়। এ পুরস্কার প্রাপ্তি প্রতিষ্ঠানটির ব্যবসায়িক স্বচ্ছতা, নীতি ও করপোরেট গভর্নেন্স মেনে চলার বিষয়গুলোকে তুলে ধরে। গ্রামীণফোনের দায়িত্বশীলতার সাথে ব্যবসা পরিচালনার বহিঃপ্রকাশও ঘটেছে এই পুরস্কার প্রাপ্তির মাধ্যমে। এ নিয়ে গ্রামীণফোনের কোম্পানি সেক্রেটারি এস.এম. ইমদাদুল হক বলেন, ‘এই স্বীকৃতির মাধ্যমে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে গ্রামীণফোনের স্বচ্ছতা, ব্যবসায়িক নীতি ও করপোরেট গভর্নেন্সের বিষয়গুলোর বিষয়ে আমরা অন্যদের স্বীকৃতি পেরেছি। এ কারণে আমি আমার সকল সহকর্মীকে ধন্যবাদ জানাই; তারাই এই প্রয়োজনীয় বিষয়গুলোকে যথাযথ গুরুত্ব সহকারে ও নির্ভুলভাবে সম্পাদন করেছে এবং বিশ্বব্যাপী বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে আমাদের সাহায্য করেছে। আর্থিক কর্মকাণ্ডের অডিট শেষ করার ক্ষেত্রে গ্রামীণফোন প্রয়োজনীয় সকল বিধি অনুসরণ করেছে। এর মাধ্যমে অরগানাইজেশনাল অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। আমাদের শক্তিশালী করপোরেট গভর্নেন্স উচ্চ মানসম্পন্ন আর্থিক বিবরণী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ দক্ষিণ এশিয়ার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রকাশিত প্রতিবেদনগুলোর ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্ট্যাবিলিটি এবং গভর্নেন্সের ক্ষেত্রে সাফা’র কমিটি ফর ইমপ্রুভমেন্ট কর্তৃক মূল্যায়নের ভিত্তিতে সকল ক্যাটাগরিতে পুরস্কারগুলো প্রদান করা হয়। দক্ষিণ এশিয়া অঞ্চলের অ্যাকাউন্টেন্সি পেশাদারদের সেবাদানে এবং বিশ্বব্যাপী অ্যাকাউন্টেন্সির
ভূমিকা বজায় রাখতে সাফা গঠিত হয়। এই অ্যাকাউন্টিং বডিস ফোরামটি দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা প্রতিষ্ঠানের (সার্ক) তালিকাভুক্ত দেশগুলোর অ্যাকাউন্টিং প্রফেশন তৈরিতে পজিশনিং, মেইনটেনিং ও ডেভেলপিং এর বিষয়গুলো কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বজুড়ে অ্যাকাউন্টেসির ক্ষেত্রে ধারাবাহিকভাবে এ পেশার কার্যক্রম নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সাফা; যা জনগণের স্বার্থ ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দক্ষিণ এশিয়ার প্রতিষ্ঠানগুলোর আর্থিক প্রতিবেদন তৈরিতে উৎকর্ষের বিষয়ে স্বীকৃতিদানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড (আইএএসবি) ফ্রেমওয়ার্ক অনুযায়ী সাফা বেস্ট প্রেজেন্টেড
অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড প্রদান করে।

গ্রামীণফোন লি.
টেলিনর গ্রুপের অঙ্গসংগঠন গ্রামীণফোন ৭৬ মিলিয়ন এরও অধিক গ্রাহক নিয়ে বাংলাদেশের অগ্রণী টেলিযোগাযোগ প্রতিষ্ঠান। ১৯৯৭ সালে যাত্রা শুরু করার পর দেশব্যাপী সর্ববৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছে গ্রামীণফোন যার মাধ্যমে দেশের ৯৫ শতাংশ মানুষ সেবা গ্রহণ করতে পারে। ব্র্যান্ড প্রতিজ্ঞা ‘‘চলো বহুদূর’’ এর আওতায় গ্রামীণফোন, গ্রাহকদের জন্য সর্বোত্তম মোবাইল ডাটা, ভয়েস সেবা এবং সবার জন্য ইন্টারনেট প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। গ্রামীণফোন ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ