বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

সহজ অ্যাপে এখন স্বাস্থ্যসেবা

পাঠক প্রিয়

রাইড শেয়ারিং অ্যাপ সহজ চালু করছে ‘সহজ হেলথ’। যা দেশের শতাধিক বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে ডিজিটাল স্বাস্থ্যসেবা। বর্তমানের কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তি-ভিত্তিক সমাধান নিয়ে আসার লক্ষ্যেই কাজ করছে সহজ, যার মাধ্যমে দেশের যেকোন প্রান্ত থেকে ইউজাররা বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে ভিডিও পরামর্শ গ্রহণ করতে পারবে। একই সাথে ইউজাররা প্রেস্ক্রিপশন নিতে পারবেন ও মেডিসিন ডেলিভারি সুবিধা গ্রহণ করতে পারবেন ১০০+ ফার্মেসি থেকে, সহজ সুপার অ্যাপ এর মাধ্যমে।

সহজ হেলথ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ১০০+ বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে স্বাস্থ্য পরামর্শ নিতে পারবেন। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিএমএইচ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, সিটি ডেন্টাল কলেজ, পপুলার মেডিকেল কলেজ সহ দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতালের ডাক্তাররা আছেন আমাদের সাথে। দেশের অন্যতম খ্যাতনামা শিশু বিশেষজ্ঞ ডা. কাজী নওশাদ উন নবী সহ সুপরিচিত চিকিৎসকেরাও পরামর্শ দিবেন এই প্ল্যাটফর্মে।সহজ হেলথ সার্ভিস আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করবে ১৬ মে থেকে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ