অনলাইন ডেস্ক

সর্বশেষ ভোট গণনার তথ্য অনুযায়ী জাতীয় নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বিএনপি জোট মোট ২১৪,টি আসনে বিজয়ী হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭১টি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য রাজনৈতিক দল মিলিয়ে মোট ৮টি আসনে জয় পেয়েছে।
সর্বশেষ কেন্দ্রগুলোর ফলাফল যুক্ত হওয়ার পর এই চিত্র স্পষ্ট হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে জোটভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা ছিল অত্যন্ত তীব্র এবং শেষ মুহূর্ত পর্যন্ত ফলাফল নিয়ে ছিল ব্যাপক আলোচনা।
তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পরই চূড়ান্ত ফলাফল নিশ্চিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


