শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

সরকার জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

রাজধানীতে অনুষ্ঠিত বিশেষ কমিটির বৈঠকের আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষাকে সামনে রেখেই অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো পর্যালোচনা করা হবে।

মঙ্গলবার সংসদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করবে ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি। এসব অধ্যাদেশের মধ্যে কোনগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে এবং কোনগুলো ধাপে ধাপে কার্যকর করা হবে—সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পর্যালোচনার ভিত্তিতে।

মন্ত্রী আরও জানান, জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের জন্য যে ইনডেমনিটি (দায়মুক্তি) দেওয়া হয়েছে, তা সরকার গ্রহণ করবে। একইসঙ্গে বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণের বিষয়গুলোও পুনর্বিবেচনার আওতায় আনা হবে।

তিনি বলেন, “সব বিষয়ই সামগ্রিকভাবে পর্যালোচনা করা হবে এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

সরকারের এই উদ্যোগকে রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ