শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

সম্পত্তির লোভে বোনের ছেলেদের ঘরছাড়া করলো মামা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ

পাঠক প্রিয়

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়—ইরান

অনলাইন ডেস্ক লেবাননে ইসরায়েলের সামরিক হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত শান্তি আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির...

আমানতকারীদের সুরক্ষায় ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’ পাস

অনলাইন ডেস্ক আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং দেশের আর্থিক খাতে দীর্ঘমেয়াদি আস্থা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে জাতীয় সংসদে ‘আমানত সুরক্ষা বিল,...

রাজধানীতে পাঁচ বছরে ৩ লাখ বৃক্ষরোপণ করবে ডিএসসিসি: আব্দুস সালাম

অনলাইন ডেস্ক ঢাকা: রাজধানীকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে আগামী পাঁচ বছরে তিন লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে...
মধুখালি (ফরিদপুর) সংবাদদাতা:

        সস্ত্রীক মামা আব্দুর রাজ্জাক মোল্যা

ফরিদপুরের মধুখালিতে বাবার সম্পত্তি থেকে বোনদের বঞ্চিত করতে ভাগিনাদের ঘরছাড়া করেছেন মামা আব্দুর রাজ্জাক মোল্যা। এ বিষয়ে ভাই রাজ্জাক মোল্যার বিরুদ্ধে স্বরাস্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন বোন সেলিনা সুলতানা। সেলিনা তার অভিযোগে বলেছেন, তারা চার বোন, দুই ভাই। আব্দুর রাজ্জাক ভাইবোনদের মধ্যে চতুর্থ, এবং ভাইদের মধ্যে প্রথম। বাবা জীবিত থাকতেই সব বোনকে লেখাপড়া শিখিয়ে বিয়ে দেন। বাবার মৃত্যুর পর ভাই রাজ্জাক মোল্যা বোনদেরকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করতে নানা ফন্দি-ফিকির করতে থাকে। ওয়ারিশ সূত্রে বোনদের অধিকার থাকলেও রাজ্জাক মোল্যা বোনদের প্রাপ্য হিস্যা বুঝিয়ে দিচেছ না। এ বিষয়ে নানা দেন-দরবার হলেও রাজ্জাক মোল্যা আজ দেব, কাল দিব বলে কাল ক্ষেপন করছে। বোনদের অংশে লাগানো মেহগিনি গাছ বিক্রি করে রাজ্জাক মোল্যা হাতিয়ে নিয়েছেন কোটি টাকা। এদিকে মামার ভয়ে সেলিনা সুলতানার ছেলেরা বাড়ি ফিরতে পারছেন না। মামা রাজ্জাক মোল্যার পোষ্য সন্ত্রাসীরা তাদেরকে নানাভাবে ভয়-ভীতি দেখাচ্ছে। রাজ্জাকের পালিত সন্ত্রাসী সোহাগ, মামুন, নিজাম ও উকিল ও হারেজের নেতৃত্বে মোটর সাইকেল দিয়ে বোন সেলিনার বাড়ির চারপাশে পাহারা দিচ্ছে কিশোর গ্যাং।

       ফরিদপুরের গ্রামের বাড়িতে রাজ্জাকের আলিসান তিনতলা ডুপ্লেক্স বাড়ি

এছাড়াও রাজ্জাক মোল্যার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছেন ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা আঃ কুদ্দুস। অভিযোগে আঃ কুদ্দুস জানান, এক সময়ে বিএনপির রাজনীতি করা রাজ্জাক মোল্যা জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-সংসদের সদস্য ছিলেন। পেশী-শক্তির প্রভাব খাটিয়ে তিনি ঐ সংসদে ছাত্র মিলনায়তন সম্পাদকের পদও ভাগিয়ে নেন। ক্ষমতার পরিবর্তন হলে আব্দুর রাজ্জাক বঙ্গবন্ধুর সৈনিক বনে যান। তৎকালিন বন ও পরিবেশ মন্ত্রী সাজেদা চৌধুরির আস্থাভাজন হয়ে পরিবেশ ও বন বিভাগে চাকুরি জুটিয়ে নেন, এবং এই চাকুরির সুবাদেই অবৈধভাবে সম্পদেও পাহাড় গড়ে তুলেন। আব্দুর রাজ্জাক বর্তমানে ঢাকার মোহাম্মদপুরের ২২/৯ ইকবাল রোডে বিলাসবহুল দুটি ফ্লাটের মালিক। ফরিদপুরের গ্রামের বাড়িতে রয়েছে তার আলিসান তিনতলা ডুপ্লেক্স ভিলা। বিভিন্ন ব্যাংকে নানা একাউন্টসহ রয়েছে একাধিক ব্যাক্তিগত গাড়ি। ড্রাইভার-কর্মচারিসহ বেতনভ‚ক্ত নানা লোকজন লালন-পালন করেন এই রাজ্জাক। এলাকায় তাই তাকে নিয়ে রয়েছে নানা গুঞ্জন।
ভুক্তভোগী বোন সেলিনা সুলতানা ও আঃ কুদ্দুসসহ এলাকার অনেকেই আব্দুর রাজ্জাকের অন্যায় অপকর্ম বন্ধ করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ