শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

সব রাজনৈতিক দল ও জনগণ নির্বাচনের অপেক্ষায় : সিইসি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সব রাজনৈতিক দলসহ পুরো দেশের মানুষ নির্বাচন চায় এবং দেশের মঙ্গল চায়।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে মেইল প্রসেসিং সেন্টারে প্রবাসীদের জন্য প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। তিনি বলেন, “রোববার আমরা সব আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে একসঙ্গে জাতিকে একটি বার্তা দিয়েছি যে, নির্বাচনের ব্যাপারে সবাই একমত। আমরা সবাই সুন্দর ও সুষ্ঠু নির্বাচন চাই। ইনশাআল্লাহ সবাই মিলে আমরা সুন্দর নির্বাচন করব।”

সিইসি আরও বলেন, ফেব্রুয়ারির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা প্রথমবার করা হলেও কিছু ভুল-ত্রুটি হতে পারে। তবে ভবিষ্যতে এসব কার্যক্রম আরও উন্নত করা হবে এবং প্রবাসী ভোটারদের নিবন্ধনের সংখ্যা বৃদ্ধি পাবে।

তিনি উল্লেখ করেন, সারা বিশ্বে পোস্টাল ব্যালটের এই উদ্যোগ একটি মডেল হিসেবে বিবেচিত হবে।

পরিদর্শনকালে চার নির্বাচন কমিশনারসহ ইসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ