বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬

সব মৃত্যু ও সহিংসতার নিরপেক্ষ তদন্তের আহ্বান কানাডার

পাঠক প্রিয়

এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

অনলাইন ডেস্ক ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ডা. তাসনিম জারা। আগে জাতীয়...

আয়কর স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্নে ক্রেডিট হবে: নাগরিকদের জন্য রিটার্ন দাখিল আরও সহজ

অনলাইন ডেস্ক ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ থেকে আমদানি পর্যায়ে করদাতা কর্তৃক পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে তাদের...

বিশ্বকাপে বাংলাদেশ–ভারত–পাকিস্তান: সংকটের গভীরতা ও সম্ভাব্য পরিণতি

স্পোর্টস ডেস্ক টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটি এখন কেবল ক্রীড়াগত ইস্যু নয়—এটি রূপ...

সপ্তাহের ব্যবধানে বাড়ল মুরগির দাম, শীতেও চড়া সবজির বাজার

অনলাইন ডেস্ক রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে মুরগির দাম। একই সঙ্গে শীতকাল চললেও আশানুরূপভাবে কমেনি সবজির দাম। হাতেগোনা কয়েকটি...

বিএনপির নেতার মতবিনিময় সভা: শহীদ ও আহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

অনলাইন ডেস্ক  রবিবার রাজধানীর ফার্মগেট-খামারবাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করেছে। সভায়...

গতকাল শুক্রবার এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতা ও সব মৃত্যুর পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি।

বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে চলমান সংকট সমাধানে শান্তিপূর্ণ উপায়ে এগিয়ে যাওয়ার পথকে কানাডা সমর্থন করে। আমরা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক শাসনের পথ প্রশস্ত এবং শান্তি ফেরানোর পথে এটা প্রথম পদক্ষেপ।’

সব পক্ষকে শান্ত থাকার আহ্বান পুর্নব্যক্ত করে কানাডার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘দেশে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক শাসন, মানবাধিকারের প্রতি সম্মান ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।’

মেলানি জোলি বলেন, ‘পরিবর্তনের এই সময়ে কানাডা এমন এক প্রক্রিয়াকে সমর্থন করার জন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায়; যেটা ধর্মীয় সংখ্যালঘু, তরুণ, নারী ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়সহ সমাজের সব ক্ষেত্রের বৃহত্তর রাজনৈতিক অংশগ্রহণের সঙ্গে অন্তর্ভুক্ত।’

মতপ্রকাশের স্বাধীনতার চর্চা সমর্থন করা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে ইন্টারনেট ও অন্যান্য যোগাযোগের উপায়গুলোয় প্রবেশাধিকার উন্মুক্ত রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মেলানি জোলি। সেই সঙ্গে তিনি বলেন, মৃত্যু ও সহিংসতার সব ঘটনার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হচ্ছে।

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারে সদস্য ১৭ জন।

ড. ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকারকে স্বাগত জানিয়ে আজ শনিবার এক্সে পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি লিখেন, ‘সবাইকে শান্ত ও সংযত থাকতে তিনি (ড. ইউনূস) যে আহ্বান জানিয়েছেন, সেটায় যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় একসঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।’

এর আগে গতকাল যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি।

 

সর্বশেষ সংবাদ

ঢাকা ‘কোনো সিট দিবো না’ মন্তব্যে বিতর্কে জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামান

অনলাইন ডেস্ক ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের একটি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে...

জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত, নতুন সদস্য অন্তর্ভুক্ত

অনলাইন ডেস্ক ঢাকা, ২১ জানুয়ারি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে অবস্থিত সংগঠনের কেন্দ্রীয়...

চট্টগ্রামে প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে মানার নির্দেশ ডিসির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রতীক বরাদ্দপ্রাপ্ত সব প্রার্থীকে অভিনন্দন জানিয়ে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার...

গাজা নিয়ে ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ যোগ দিচ্ছে পাকিস্তান

অনলাইন ডেস্ক গাজা যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘শান্তি পর্ষদে’ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ...

২০২৬ সালের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ হবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক  ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা ও প্রস্তুতি বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন ভবিষ্যতের...

জনপ্রিয় সংবাদ

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ৬৯ নেতাকে বহিষ্কার করল বিএনপি

অনলাইন প্রতিবেদক  ঢাকা, বুধবার — দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে দেশের বিভিন্ন জেলার ৬৯ জন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার...