বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

সচিবালয়ে ৬ ঘণ্টা অবরুদ্ধ অর্থ উপদেষ্টা,

পাঠক প্রিয়

জামায়াতে ইসলামীকে অবলম্বন করতে হবে মহানবীর সংবিধান ‘মদিনা সনদ’ : ড. সুফি সাগর সামস্

সার্বজনীন স্থায়ী শান্তি, ভ্রাতৃত্ব, নিরাপত্তা, মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও ইসলামি রাষ্ট্রব্যবস্থায় মদিনা সনদ এর বিকল্প নেই। মদিনা সনদ পৃথিবীর...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক...

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়—ইরান

অনলাইন ডেস্ক লেবাননে ইসরায়েলের সামরিক হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত শান্তি আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির...

সংসদে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল পাস

অনলাইন ডেস্ক জাতীয় সংসদে পাস হয়েছে “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল-২০২৬”। শুক্রবার (বিকাল সাড়ে...

রাজধানীতে পাঁচ বছরে ৩ লাখ বৃক্ষরোপণ করবে ডিএসসিসি: আব্দুস সালাম

অনলাইন ডেস্ক ঢাকা: রাজধানীকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে আগামী পাঁচ বছরে তিন লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ...

নিজস্ব প্রতিবেদক

সচিবালয় ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত কর্মচারীদের অবরোধ কর্মসূচির কারণে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ টানা ছয় ঘণ্টার বেশি সময় তাঁর কার্যালয়ে অবরুদ্ধ থাকেন। পরে গতকাল রাত ৮টা ১২ মিনিটে পুলিশি নিরাপত্তায় তিনি সচিবালয় ত্যাগ করেন।

অবরোধ চলাকালে সচিবালয়ের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। বিকেলে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট সচিবালয়ে প্রবেশ করলে আন্দোলনকারীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। পুলিশ বাঁশি বাজিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার উদ্যোগ নেয়। একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। এ সময় বেতন–ভাতা বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে কর্মচারীরা।

২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে গতকাল দুপুর আড়াইটার দিকে কর্মচারীরা অর্থ উপদেষ্টার কার্যালয়ের সামনে জড়ো হন। এতে কক্ষের ভেতরে অবস্থান করা অর্থ উপদেষ্টা বের হতে না পেরে দীর্ঘ সময় অবরুদ্ধ থাকেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যান, ফলে অফিস সময় শেষ হলেও অর্থ উপদেষ্টা কক্ষ ত্যাগ করতে পারেননি।

রাতের দিকে প্রশাসনের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা শেষে আন্দোলনকারীদের জানানো হয়, আজকের মধ্যে তাদের ভাতার দাবির বিষয়ে সরকারি আদেশ দেওয়া হবে। এ আশ্বাস পাওয়ার পর কর্মচারীরা দিনের মত কর্মসূচি স্থগিত করেন।

সচিবালয়ে দীর্ঘসময় উত্তপ্ত পরিস্থিতি বিরাজের পর এ আশ্বাসে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ