মঙ্গলবার, জুন ২, ২০২৬

সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন কে—দুটি বিকল্প সামনে: আইন উপদেষ্টা

পাঠক প্রিয়

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ৫ ফেব্রুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করানোর বিষয়ে দুটি বিকল্প সামনে রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি অথবা প্রয়োজনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শপথ পাঠ করাতে পারেন।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির কারণে নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, “আমাদের সামনে দুটি অপশন আছে। রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি শপথ পড়াতে পারবেন। উদাহরণ হিসেবে প্রধান বিচারপতির নাম আসতে পারে। যদি সেটি না হয়, তাহলে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন। তবে সে ক্ষেত্রে তিন দিন অপেক্ষা করতে হবে।”

তিনি আরও বলেন, সরকার নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন করতে চায়।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আইন উপদেষ্টা বলেন, সংবিধান অনুযায়ী সাধারণত নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করান স্পিকার। স্পিকার অনুপস্থিত থাকলে ডেপুটি স্পিকার এ দায়িত্ব পালন করেন। তবে বর্তমানে দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে সাবেক স্পিকার পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার গ্রেপ্তার অবস্থায় আছেন। ফলে তাদের মাধ্যমে শপথ পাঠ করানো বাস্তবসম্মত নয় বলে তিনি মনে করেন।

ড. আসিফ নজরুল জানান, শপথ গ্রহণের বিষয়টি এখন সরকারের নীতিগত সিদ্ধান্তের পর্যায়ে রয়েছে। এ বিষয়ে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করে প্রধান উপদেষ্টাকে মতামত জানানো হবে।

তিনি বলেন, “এখনই চূড়ান্ত সিদ্ধান্ত বলা যাচ্ছে না। তবে দ্রুত সময়ের মধ্যে বিষয়টি নির্ধারণ করা হবে।”

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ