
অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের নিজস্ব তৈরি প্রথম হাইব্রিড কার্গো বিমান উদ্বোধন করেছে। বৃহস্পতিবার রাজধানী আবুধাবিতে আমিরাতের প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন মোহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বিমানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আমিরাতভিত্তিক লুদ অটোনোমাস কোম্পানি নির্মিত এই নতুন কার্গো বিমানের নাম রাখা হয়েছে ‘হেলি’। বিমানটিকে ‘হাইব্রিড’ বলা হচ্ছে, কারণ এটি সম্পূর্ণ বিদ্যুৎচালিত। আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব বৈশিষ্ট্যের সমন্বয়ে তৈরি এই বিমান ভবিষ্যতে কার্গো পরিবহনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, হেলি বিমানটির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত আন্তর্জাতিক কার্গো পরিবহন খাতে নিজেদের দক্ষতা আরও বাড়াতে সক্ষম হবে এবং একে পরিবেশ বান্ধব কার্গো সমাধান হিসেবে বাজারে তুলে ধরা হবে।


