শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

শেয়ারবাজারে বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের, বিপ্লব ঘটতে পারে: অর্থমন্ত্রী আমীর খসরু

পাঠক প্রিয়

টি–টোয়েন্টিতে ইতিহাস গড়া অলরাউন্ডাররা: রেটিং পয়েন্টে শীর্ষে যারা

অনলাইন ডেস্ক টি–টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডারদের গুরুত্ব সবসময়ই আলাদা। ব্যাট হাতে রান তোলা ও বল হাতে উইকেট—দুই ক্ষেত্রেই সমান দক্ষতা দেখাতে...

মার্কিন রণতরীতে অগ্নিকাণ্ড, দুই নাবিক আহত

অনলাইন ডেস্ক ওয়াশিংটন, ১২ মার্চ ২০২৬ – মার্কিন নৌবাহিনীর অন্যতম আধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যাতে...

রমজানে অসাধু উপায়ে দ্রব্যমূল্য বাড়াবেন না : প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক রমজানে অসাধু উপায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল

অনলাইন ডেস্ক আন্তর্জাতিক শিক্ষা সহযোগিতা জোরদারে নতুন অগ্রগতি অর্জন করেছে British Council। সংস্থাটিকে আনুষ্ঠানিকভাবে দুইটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক শিক্ষা উদ্যোগের সদস্য...

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ : বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ অষ্টম দিনে গড়িয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড বিমান...

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন, শেয়ারবাজার নিয়ে সরকারের বড় ধরনের পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের পুঁজিবাজারে এক ধরনের বিপ্লব ঘটতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার চট্টগ্রাম নগরীর কাট্টলী এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, শুধু শেয়ারবাজার নয়, এর সঙ্গে দেশের সামগ্রিক ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতে বিনিয়োগও বড় আকারে বৃদ্ধি পাবে। এর ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে, উৎপাদন ও রপ্তানি বাড়বে এবং দ্রব্যমূল্যে স্থিতিশীলতা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অর্থনীতির বর্তমান চিত্র ‘উদ্বেগজনক’

দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিভিন্ন সূচক (ইনডিকেটর) দেখাচ্ছে—দারিদ্র্য বাড়ছে, বিনিয়োগ কমছে, কর্মসংস্থান হ্রাস পাচ্ছে। প্রাইভেট সেক্টর মূলধনি আমদানি কমিয়ে দিয়েছে এবং ঋণ গ্রহণও কমেছে।

তিনি বলেন, “বড় ধরনের পদক্ষেপ নিয়ে এখান থেকে অর্থনীতিকে মুক্ত করতে চাই। আমরা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাতে চাই। অর্থনীতিকে গতিশীল করাই আমাদের প্রধান লক্ষ্য।”

শেয়ারবাজারে আস্থা ফেরাতে আইন সংস্কার

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে প্রয়োজনীয় সংস্কারের কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজার আগের চেয়ে কিছুটা বেড়েছে, যা ইতিবাচক। তবে এই সামান্য বৃদ্ধি দিয়ে বাজার চাঙ্গা হবে না।

তিনি জানান, পূর্ণাঙ্গ পরিবর্তনের মাধ্যমে শেয়ারবাজারের পরিবেশ উন্নত করা হবে। কিছু আইন-কানুন সংশোধন করে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা হবে, যাতে সাধারণ মানুষ বিনিয়োগে উৎসাহিত হন।

‘গতানুগতিক বাজেট নয়’

আসন্ন বাজেট প্রসঙ্গে তিনি বলেন, সরকার গতানুগতিক বাজেট করতে চায় না। এমন বাজেট প্রণয়ন করা হবে, যেখানে দেশের জনগণ অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পাবে এবং একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে।

“বাজেটের সুফল জনগণের কাছে পৌঁছাতে হবে—এটাই আমাদের লক্ষ্য,” বলেন তিনি।

চট্টগ্রাম বন্দরের গতিশীলতায় বৈঠক

মন্ত্রী দায়িত্ব পাওয়ার পর শুক্রবার প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যান। এ সময় তিনি চট্টগ্রাম বন্দর-কে আরও গতিশীল করতে বন্দরে সেবাদানকারী বিভিন্ন পক্ষের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানাতে বিএনপির শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

এক পরিবারের ৯ সদস্যের মৃত্যু: শোকের ছায়া নেমেছে শহরে

মোংলা প্রতিনিধি  মোংলা, বাগেরহাট – সোমবার ভোর রাতে মোংলায় এক পরিবারের ৯ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। নিহতরা হলেন পৌর...

ভারতগামী যাত্রীর কাছ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনে বাংলাদেশি নাগরিক মো. সানি মাই-এর (২৭) কাছ থেকে দুইটি স্বর্ণের বারসহ আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এই...

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ মাসুম

অনলাইন ডেস্ক ঢাকা: বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ইমতিয়াজ আহমদ মাসুমকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়েছে। ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদানের পর থেকে তিনি...

টাইগারদের জয়লক্ষ্য: পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিতের সুযোগ

ক্রীড়া প্রতিবেদক ঢাকা: ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে মিরাজদের প্রথম জয় নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে। প্রথম ওয়ানডেতে টাইগাররা ৮ উইকেটে...

আর্নল্ড শোয়ার্জনেগারের আসন্ন সিনেমা: ‘কোনান’, ‘কমান্ডো’ ও ‘প্রেডিটর’ ফিরছে পর্দায়

অনলাইন ডেস্ক আশির দশকের জনপ্রিয় অ্যাকশন কিংবদন্তি আর্নল্ড শোয়ার্জনেগার নতুন সিনেমায় ভক্তদের জন্য সুখবর দিলেন। ৭৯ বছর বয়সী এই অভিনেতা এখন কাজ বেছে বেছে করছেন,...

জনপ্রিয় সংবাদ

জাবিতে নারী শিক্ষার্থীকে সাইবার বুলিংয়ের অভিযোগে শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে সাইবার বুলিংয়ের অভিযোগে গোলাম রাব্বানী নামে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত গোলাম রাব্বানী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান...

ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল

অনলাইন ডেস্ক আন্তর্জাতিক শিক্ষা সহযোগিতা জোরদারে নতুন অগ্রগতি অর্জন করেছে British Council। সংস্থাটিকে আনুষ্ঠানিকভাবে দুইটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক শিক্ষা উদ্যোগের সদস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে UNESCO। উদ্যোগ দুটি...

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: শাহজালাল বিমানবন্দর থেকে ৪২৩ ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর...

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ মাসুম

অনলাইন ডেস্ক ঢাকা: বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ইমতিয়াজ আহমদ মাসুমকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়েছে। ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদানের পর থেকে তিনি...