সোমবার, আগস্ট ১৭, ২০২৬

শেয়ারট্রিপের মেগা ক্যাম্পেইন, আকর্ষণীয় সব পুরস্কার

পাঠক প্রিয়

‘গরমে চরম ব্যাপার’ নামে আকর্ষণীয় সব পুরস্কারে ভরপুর এক মেগা ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় ট্রাভেল-টেক প্ল্যাটফর্ম শেয়ারট্রিপ। ক্যাম্পেইনটি আগামী ১৪ জুন পর্যন্ত চলবে। এর মধ্য দিয়ে ফ্লাইট, হোটেল, ভ্রমণ ও লাইফস্টাইলের ক্ষেত্রে অনন্য সব অভিজ্ঞতা উপভোগের সুবর্ণ সুযোগ পাবেন গ্রাহকরা। ক্যাম্পেইনে অংশ নিতে ব্যবহারকারীদের শেয়ারট্রিপ থেকে সেবা গ্রহণ করে শেয়ারট্রিপ পে’র মাধ্যমে অর্থ পরিশোধ করতে হবে।

গত বছরের নভেম্বরে ৪র্থ বর্ষপূর্তিতে দেশের প্রথম ট্রাভেল ওয়ালেট ‘শেয়ারট্রিপ পে’ নিয়ে আসে শেয়ারট্রিপ। ঝামেলাহীন ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে এই উদ্ভাবনী পেমেন্ট প্ল্যাটফর্মটি তৈরি করা হয়। কেবল শেয়ারট্রিপ পে ব্যবহারকারীরাই ‘গরমে চরম ব্যাপার’ ক্যাম্পেইনে অংশ নেয়ার সুযোগ পাবেন।

শেয়ারট্রিপের এই মেগা আয়োজন চলার সময় যেসব ব্যবহারকারী শেয়ারট্রিপ থেকে সেবা গ্রহণ করে শেয়ারট্রিপ পে’র মাধ্যমে অর্থ পরিশোধ করবেন তারা এই পুরস্কার জিতে নেয়ার সুবর্ণ সুযোগ পাবেন। ব্যবহারকারীরা তুরস্কের ইস্তাম্বুলের আন্তর্জাতিক ফ্লাইট এবং কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম ও দেশের যেকোনো ডোমেস্টিক ফ্লাইট জিতে নেয়ার সুযোগ পাবেন। পুরস্কারের মধ্যে আরও রয়েছে কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেল ও সিলেটের শ্রীমঙ্গলের টিলাগাঁও ইকো ভিলেজে অবস্থান করার সুযোগ। এছাড়াও, ব্যবহারকারীরা সিঙ্গাপুর এয়ারলাইন্স, কাপোক ট্রি, জুকোর গিফট এবং যেকোনো দেশের ভিসা প্রক্রিয়া করার ক্ষেত্রে সৌজন্যমূলক শেয়ারট্রিপ সেবা ফি’র মতো অনন্য সব পুরস্কার জিতে নেয়ার সুবর্ণ সুযোগ পাবেন।

এসব মেগা পুরস্কারের পাশাপাশি, ব্যবহারকারীরা প্রতি সপ্তাহে হোটেল বেঙ্গল ক্যানারি পার্ক, লেকশোর বনানী, ন্যাসেন্ট গার্ডেনিয়া বারিধারা, প্ল্যাটিনাম গ্র্যান্ড ও হোটেল সারিনায় অবস্থান করার সুযোগ সহ আকর্ষণীয় সব পুরস্কার জিতে নিতে পারবেন। তারা এয়ার অ্যাস্ট্রা, নভোএয়ার, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ডোমেস্টিক ফ্লাইট জিতে নেয়ারও সুযোগ পাবেন। সাপ্তাহিক পুরস্কারের মধ্যে আরও রয়েছে শেভার শপ বাংলাদেশ, পাতার গল্প, এবং এসএসবি লেদারের গিফট।

‘গরমে চরম ব্যাপার’ ক্যাম্পেইনে সালাম এয়ার, নভোএয়ার, ইউএস-বাংলা এয়ারলাইন্স, এয়ার অ্যাস্ট্রা, সিঙ্গাপুর এয়ারলাইন্স, হোটেল বেঙ্গল ক্যানারি পার্ক, প্ল্যাটিনাম গ্র্যান্ড, এসকট রেসিডেন্স ঢাকা, ওশান প্যারাডাইস হোটেল, লেকশোর বনানী, ন্যাসেন্ট গার্ডেনিয়া, টিলাগাঁও ইকো ভিলেজ, প্ল্যাটিনাম গ্র্যান্ড, হোটেল সারিনা, শেভার শপ বাংলাদেশ, এসএসবি লেদারের, কাপোক ট্রি, জুকো ও পাতার গল্পের মতো আরও নানান ব্র্যান্ড শেয়ারট্রিপের অংশীদার হয়েছে।

তাহলে আর দেরী কেন! আকর্ষণীয় উপহার পেতে এখনই শেয়ারট্রিপ অ্যাপ ডাউনলোড করুন ও শেয়ারট্রিপ পে’তে নিবন্ধন করুন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ