সোমবার, মে ১১, ২০২৬

শাহরুখকে ‘কাকু’ সম্বোধন: হান্দে এরচেল বললেন ‘সবই ভুয়া’

পাঠক প্রিয়

শোবিজ ডেস্ক

বলিউডের সুপারস্টার শাহরুখ খানকে ‘কাকু’ সম্বোধন করার অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন জনপ্রিয় তুর্কি অভিনেত্রী হান্দে এরচেল। ভাইরাল হওয়া একটি স্ক্রিনশট ঘিরে নেটদুনিয়ায় শুরু হয় ব্যাপক বিতর্ক। তবে অবশেষে নীরবতা ভেঙে পুরো বিষয়টিকে ‘ভুয়া ও সাজানো’ বলে দাবি করেছেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে আয়োজিত এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চে দেখা যায় শাহরুখ খান ও মিসরীয় অভিনেত্রী আমিনা খলিলকে। দর্শকাসনে বসে সেই মুহূর্তটি মোবাইলে ধারণ করছিলেন হান্দে এরচেল। ভিডিওটি ছড়িয়ে পড়লে অনেকে ভেবেছিলেন, বিদেশের মাটিতেও শাহরুখের জনপ্রিয়তায় মুগ্ধ হয়েছেন এই তুর্কি তারকা।

কিন্তু বিপত্তি বাধে একটি ভাইরাল স্ক্রিনশটকে ঘিরে। সেখানে দাবি করা হয়, হান্দে তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন—তিনি শাহরুখের ভক্ত নন, এমনকি তাকে চিনেনও না। তিনি নাকি কেবল বন্ধু আমিনা খলিলকে ভিডিও করছিলেন। ওই পোস্টের শেষ লাইনে শাহরুখকে উদ্দেশ করে ‘কে এই কাকুটা’—এমন মন্তব্য ছিল বলেও ছড়িয়ে পড়ে।

এই মন্তব্য ঘিরেই ক্ষোভে ফেটে পড়েন শাহরুখের অসংখ্য ভক্ত। মুহূর্তের মধ্যেই হান্দে এরচেল নেটপাড়ায় ট্রলের শিকার হন। সামাজিক মাধ্যমে শুরু হয় লাগাতার কটাক্ষ ও সমালোচনা।

তীব্র চাপের মুখে পড়ে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করেন হান্দে। ভাইরাল হওয়া সেই স্ক্রিনশট শেয়ার করে তিনি স্পষ্ট ভাষায় বলেন,

“এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। আমি শাহরুখ খানকে কখনোই ‘কাকু’ বলে সম্বোধন করিনি। এটি পুরোপুরি সাজানো ও ভুয়া।”

অভিনেত্রীর এই সোজাসাপ্টা বক্তব্যের পর নতুন করে প্রশ্ন উঠেছে নেটদুনিয়ায়। অনেকেই ধারণা করছেন, ভাইরাল হওয়া স্ক্রিনশটটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কোনো কারসাজি হতে পারে। আবার কেউ কেউ মনে করছেন, ইচ্ছাকৃতভাবে শাহরুখ খানের সম্মান ক্ষুণ্ন করতেই এই বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

শাহরুখ ভক্তদের একাংশের মন্তব্য, ‘বাদশাহর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এমন গুজব ছড়ানো হয়েছে।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ