
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ: লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দুই যুবক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ননিক্ষীর ইউনিয়নের পশ্চিম লওখন্ডা গ্রামের জাহিদ শেখের ছেলে আনিস শেখ (২৫) ও আকবর আলী শেখের ছেলে এনামুল শেখ (২৮)।
প্রতিবেদককে দেওয়া এক সাক্ষাৎকারে নিহত এনামুল শেখের ভাই নিজামুল শেখ বলেন, “আপনারা এতটুকু করেন যেন আমার ভাইকে দেশে আনতে পারি, দেশের মাটিতে কবর দিতে পারি। আমার ভাইয়ের কবরে আমরা যেন মাটি যেতে পারি।”
মৃত্যুর খবর পরিবারের কাছে প্রথমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পৌঁছায়। ১৩ নভেম্বর রাতে লিবিয়ার আল-খুমস উপকূলে দুটি নৌকাডুবির ঘটনা ঘটে। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসন ও স্বজনরা লাশ দেশে আনার চেষ্টা করছেন। স্থানীয় সমাজ ও গ্রামের মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।


