বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬

লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

পাঠক প্রিয়

গণভোটে ইতিবাচক সাড়া দেবে বিএনপি: নজরুল ইসলাম খান

অনলাইন ডেস্ক আসন্ন নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট আয়োজন করা হলে বিএনপি তাতে ইতিবাচক সাড়া দেবে বলে জানিয়েছেন দলটির...

ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন

অনলাইন ডেস্ক  ইরানের চলমান অস্থির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন—এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। সোমবার এক সংবাদ...

আবেগের ঊর্ধ্বে পরিকল্পনা: তারেক রহমানের প্রত্যাবর্তন ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা

ইসতিয়াক মাহমুদ মানিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের যে অভূতপূর্ব ঢল নেমেছিল, তা কেবল একটি রাজনৈতিক নেত্রীর প্রতি শ্রদ্ধা...

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-১ আসনের বিএনপি প্রার্থী শরীফ উদ্দিনকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনের বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনকে কারণ...

রাজনীতি করবেন না প্রফেসর মুহাম্মদ ইউনুস

মোঃ খুরশীদ আলম সরকার বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো এবং আরও বেশি বাংলাদেশি কর্মীকে জাপানে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের...

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে কাতারের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল সকালেই তাকে লন্ডনে নেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশে উন্নত চিকিৎসা অত্যাবশ্যক হয়ে পড়েছে। মেডিকেল বোর্ড যথাযথ মূল্যায়ন শেষে এ সিদ্ধান্ত দিয়েছে।

চিকিৎসা সফরে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন চিকিৎসক, নার্স ও ঘনিষ্ঠ সহকারীসহ মোট ১৪ সদস্যের একটি দল। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও গণমাধ্যমে পাঠানো হয়েছে।

গত কয়েক মাস ধরেই বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘমেয়াদি লিভার ও অন্যান্য জটিলতার কারণে তার চিকিৎসা নতুন করে গুরুত্ব পেয়েছে। দলের নেতারা জানান, লন্ডনে পৌঁছানোর পর বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রেই তার চিকিৎসা চালিয়ে যাওয়া হবে।

বিএনপি নেতারা আশা করছেন, প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে দ্রুতই তাকে লন্ডনে নেওয়া সম্ভব হবে এবং সেখানে উন্নত চিকিৎসায় তার শারীরিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে।

সর্বশেষ সংবাদ

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৪, বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক  স্থানীয় সময় মঙ্গলবার ভোরে রাশিয়া ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন হামলা চালিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি...

ভারতের শাক্সগাম অঞ্চল দাবি করল চীন

অনলাইন ডেস্ক ভারতের অরুণাচল প্রদেশের পর এবার কাশ্মীরের শাক্সগাম উপত্যকাকেও নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চীন। বেইজিংয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি সম্পত্তি ক্রোক ও জব্দের আদেশ

অনলাইন ভার্সন ঢাকার একটি আদালত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন।...

ময়মনসিংহে পুলিশের ওপর সশস্ত্র হামলা, আসামি ছিনতাই

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতারকালে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন...

রাষ্ট্রকে নাগরিকবান্ধব ও জবাবদিহিমূলক কাঠামোয় রূপান্তর করতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য

অনলাইন ডেস্ক সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘নাগরিক ইশতেহার ২০২৬: জাতীয় নির্বাচন ও রূপান্তরের প্রত্যাশা’ শীর্ষক সংলাপে দেবপ্রিয় ভট্টাচার্য মঙ্গলবার বলেন, আগামী ত্রয়োদশ জাতীয়...

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৪, বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক  স্থানীয় সময় মঙ্গলবার ভোরে রাশিয়া ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন হামলা চালিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই হামলায় চারজন নিহত...

আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রুপার নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক আন্তর্জাতিক বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে স্বর্ণ। প্রথমবারের মতো স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৬০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে। একই সঙ্গে রুপার দামও...

সাম্প্রদায়িকতা হলো, একটি মানবতাবিরোধী প্রকৃতি : সুফি সাগর সামস্

সাম্প্রদায়িকতা হলো, একটি মানবতাবিরোধী প্রকৃতি। সাম্প্রদায়িকতার মাধ্যমেই মানুষের অধিকার, ঐক্যবদ্ধ শান্তি-শৃঙ্খলার সমাজ ও রাষ্ট্র বিনষ্ট হয়। সাম্প্রদায়িক দাঙ্গায় বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, ভাংচুর, নারী ধর্ষণ, নারী...

ইরানে হামলা না করার পরামর্শ ট্রাম্পকে, কূটনীতির পথ খোলা রাখতে চায় হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটিতে সামরিক হামলা না করে আপাতত কূটনৈতিক পথ খোলা রাখার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন...