বুধবার, জুলাই ১৫, ২০২৬

রেড ক্রিসেন্টকে ২৮ হাজার মেডিকেল গ্রেড পিপিই দিলো নোভারটিস

পাঠক প্রিয়

করোনা সংকট মোকাবিলায় চিকিৎসা সহায়তা হিসেবে বাংলাদেশে ২৮ হাজার ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বা পিপিই উপহার দিয়েছে শীর্ষস্থানীয় বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি নোভারটিস (বাংলাদেশ) লিমিটেড। প্রায় দুই কোটি সাতাশ লক্ষ টাকা সমমূল্যের এই প্যাকেজে মানসম্পন্ন এন৯৫ মাস্ক ও গগল্স ছাড়াও সম্পূর্ণ প্রতিরোধমূলক পোশাক রয়েছে। দেশে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালগুলোর চিকিৎসকদের মধ্যে এ সামগ্রীগুলো বিতরণ করা হবে।

গতকাল ২৭ মে, বুধবার; এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সুইস রেড ক্রস এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিদের কাছে পিপিইগুলো তুলে দেন নোভারটিস (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. রিয়াদ মামুন প্রধানী।

এ সময় ডা. রিয়াদ মামুন প্রধানী বলেন, ’করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী নানা উদ্যোগ নেয়া হয়েছে। আজ সে উদ্যোগের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। রোগী এবং চিকিৎসা সংশ্লিষ্ট সবার নিরাপত্তাকে নোভারটিস সবসময়ই অগ্রাধিকার দিয়েছে। তাই করোনা সংকট মোকাবিলা করতেও আমরা স্বক্রিয়।’

সুইস রেডক্রস এর বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অমিতাভ শর্মা বলেন, ’করোনা মহামারীর প্রভাব মোকাবিলা করার জন্য ভিন্ন মাত্রার সংগঠনগুলোর সমন্বয়ে নতুন ধরণের সহযোগিতার মডেল সৃষ্টি করার প্রয়োজন হয়েছে। তাই করোনার বিরুদ্ধে যুদ্ধরত চিকিৎসকদের জন্য এ সাহায্য দিতে পেরে আমরা আনন্দিত।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুইস রেডক্রস বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অমিতাভ শর্মা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ফিরোজ সালাহ উদ্দিন, ডেপুটি সেক্রেটারি রফিকুল ইসলাম, কান্ট্রি হেড অফ সান্ডোজ পাওলো আগবোতনু। এদিকে নোভারটিস বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন হেড অফ পাবলিক অ্যাফেয়ার্স শেখ আব্দুল গনি, পরিচালক (অর্থ) ফাহমিদ ওয়াসিক আলী, হেড অফ টঙ্গী প্ল্যান্ট মশিউল ইসলাম, হেড অফ লিগ্যাল সুমাইয়া সাদিয়া হুদা প্রমুখ।

করোনা সংকট মোকাবিলায় সরকারের নেয়া পদক্ষেপগুলোকে সর্বাত্মকভাবে সমর্থন দিয়ে আসছে নোভারটিস। তাই ওষুধের সংকট রোধ ও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে টঙ্গীতে অবস্থিত ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে কর্মীদের জন্য অস্থায়ী আবাসন ব্যবস্থা এবং হোম ডেলিভারির মাধ্যমে ওষুধের সরবরাহ নিশ্চিতকরণের উদ্যোগ নিয়েছে নোভারটিস।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ