রবিবার, আগস্ট ৯, ২০২৬

রিলায়েন্সকে এডভান্সড গ্যাস টারবাইন প্রযুক্তি সরবরাহ করবে জিই

* আসন্ন ৭১৮ মেগাওয়াট (এমডব্লিউ) প্ল্যান্টে এডভান্সড গ্যাস পাথ প্রযুক্তির দুটো জিই ৯এফ.০৩ গ্যাস টারবাইন বসাবে জিই * ২০২২ সালে পাওয়ার প্ল্যান্টটি বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। এটি বাংলাদেশের ৮৫০,০০০ ঘরে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করবে।

পাঠক প্রিয়

জিই পাওয়ার (এনওয়াইএসই: জিই), রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার লিমিটেড-এর মেঘনাঘাটে অবস্থিত ৭১৮ মেগাওয়াট (এমডব্লিউ) কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের জন্য উন্নত গ্যাস টারবাইন প্রযুক্তি সংস্করণ অ্যাডভান্সড গ্যাস পাথ (এজিপি) সরবরাহ করার ঘোষণা দিয়েছে। রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার লিমিটেড ভারতের রিলায়েন্স পাওয়ার ও জাপানের জিরা (জেইআরএ)-এর একটি যৌথ উদ্যোগ।

PSP31440-06, 9F.05 HDGT, Heavy Duty Gas Turbine, illustration; 3D rendering, January, 2015, DI-3600×2100

ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন (ইপিসি) গ্রুপ স্যামসাং সি অ্যান্ড টি দ্বারা নির্মিত মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রটি দুটি জিই ৯এফ গ্যাস টারবাইন, একটি জিই ডি১১ স্টিম টারবাইন ও তিনটি এইচ৫৩ জেনারেটর দ্বারা পরিচালিত হবে। বিদ্যুৎ কেন্দ্রটিতে রি-গ্যাসফিড লিকুইফিড ন্যাচারাল গ্যাস (এলএনজি) জ্বালানী ব্যবহার করা হবে, যা থেকে বাংলাদেশের ৮ লাখ পঞ্চাশ হাজারেরও বেশি ঘরে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হবে।

প্রকল্পটিতে কন্ট্রোল আপগ্রেড ও যন্ত্রাংশ সরবরাহের পাশাপাশি স্যামসাং সি অ্যান্ড টি-এর সাথে জিই-এর চুক্তিতে দুটি জিই ৯এফ.০৩ গ্যাস টারবাইন, স্টিম টারবাইন পুনর্নির্মাণের জন্য জিই-এর এজিপি আপগ্রেডটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি সফলভাবে বাস্তবায়ন হলে, এর উন্নত প্রযুক্তি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে পাওয়ার আউটপুট ৬.৭% বৃদ্ধি করতে সহায়ক হবে, তাপের হার ৩.৩% পর্যন্ত উন্নতি, দক্ষতা ২% বৃদ্ধিসহ অপারেশনাল ফ্লেক্সিবিলিটি ও মেন্টেনান্স ইন্টারভাল ৩২,০০০ ঘন্টা বাড়িয়ে রাখতে সাহায্য করবে।

রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার লিমিটেড-এর সিইও রঞ্জন লোহার বলেন, “বিশ্বের দ্রুততম অগ্রসরমান অর্থনীতির সেরা ৫ দেশের মধ্যে অন্যতম বাংলাদেশের উন্নয়নশীল অর্থনীতির চাহিদা পূরণে দীর্ঘমেয়াদী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে একটি শক্তিশালী বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নের জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “প্রকল্পটি বাংলাদেশের অর্থনৈতিক ও শিল্প উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক উৎসাহ দেবে এবং পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য এলএনজি-ভিত্তিক বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সাহায্য করবে। স্যামসাং সি অ্যান্ড টি-এর বৈশ্বিক দক্ষতার সাথে জিই-এর উন্নত প্রযুক্তির সংমিশ্রণ ভবিষ্যতে দেশের বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি ও সমৃদ্ধিতে সহায়তা করবে।”‍

জিই সাউথ এশিয়ার গ্যাস পাওয়ারএর সিইও দীপেশ নন্দ বলেন, “বাংলাদেশের বড় বড়  বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উন্নত প্রযুক্তি সরবরাহ করার মাধ্যমে প্রযুক্তির সাথে গ্রাহকদের এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করছে জিই।”

তিনি আরও বলেন, “জিই এর এফ-ক্লাস প্রযুক্তি দ্বারা পরিচালিত নতুন ৭১৮ মেগাওয়াট (এমডব্লিউ) বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানী দক্ষতা ও কার্যকরী নির্ভরযোগ্যতার ভিত্তিতে বৈশ্বিক বেঞ্চমার্ক নির্ধারণ করবে। এই বিদ্যুৎ কেন্দ্র হতে বাংলাদেশের মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও ব্যাপক অবদান রাখবে।”

গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে ঢাকার অদূরে অবস্থিত মেঘনাঘাটে একাধিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যা রাজধানী ঢাকার প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করে থাকে।

বর্তমানে জিই’র ৩৮টি গ্যাস টারবাইন রয়েছে, যেগুলো বাংলাদেশে ৩ গিগাওয়াট (জিডব্লিউ) বিদ্যুৎ উৎপাদন করে। প্রতিষ্ঠানটির এইচ-ক্লাস, ই-ক্লাস, এফ-ক্লাস, ফ্রেম ৬ এবং এরো-ডেরিভ্যাটিভস সহ গ্যাস টারবাইন প্রযুক্তির একটি শক্তিশালী পোর্টফোলিও রয়েছে, যা দেশের চলমান ও প্রক্রিয়াধীন বিদ্যুৎ কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ