সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

রাস্তায় পাওয়া ২ কোটি টাকা দামের গাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর

পাঠক প্রিয়

ঢাকার ধানমন্ডির বায়তুল আমান মসজিদের সামনে গতকাল (১৮ আগস্ট) সকালে একটি বিলাসবহুল গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে, যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। ঢাকা মেট্রো-ঘ ২১-৮৪৫৬ নম্বর প্লেটযুক্ত এই গাড়িটি সারা দিন সেখানেই পড়ে ছিল। অবশেষে মধ্যরাতে সেনাবাহিনীর সহায়তায় গাড়িটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ফেসবুক ব্যবহারকারী জুনায়েদ কামাল নামে এক ব্যক্তি ট্রাফিক অ্যালার্ট নামক গ্রুপে রাত ১টার দিকে গাড়িটির ছবি পোস্ট করে লিখেন, “ধানমন্ডির বায়তুল আমান মসজিদের সামনে একটি ল্যান্ড ক্রুজার গাড়ি ফেলে যাওয়া হয়েছে। সকাল থেকে গাড়িটি এখানে পড়ে আছে এবং আনলক অবস্থায় আছে। কেউ কি এর মালিককে চেনেন?”

দিনভর চেষ্টা করেও গাড়ির মালিককে খুঁজে পাওয়া যায়নি। তবে কিছু তথ্য ও ছবি থেকে নিশ্চিত হওয়া গেছে, এটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের গাড়ি।

গাড়িটির সম্পর্কে আরও জানা যায়, ২০২২ সালের ৩১ জুলাই এটি কেনা হয় এবং রেকর্ড হালনাগাদ করা হয় গত ২৮ জুলাই। গাড়িটির ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ৩০ জুলাই, এবং ফিটনেসের মেয়াদ রয়েছে ২০২৭ সালের ৩ জানুয়ারি পর্যন্ত। গাড়িটির মালিকানাধীনের জায়গায় প্রাইভেট উল্লেখ করা হয়েছে, এবং মালিক হিসেবে নাম রয়েছে আসাদুজ্জামান খান ও তাঁর বাবা মৃত আশরাফ আলী খান।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নাম এবং গাড়ির মালিকানা প্রমাণের জন্য আরও একটি ছবি পাওয়া গেছে, যেখানে গাড়ি কেনার সময় তিনি এবং তাঁর সঙ্গে কয়েকজন ছবি তুলছেন। ছবিতে তেজগাঁও বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হকসহ মন্ত্রীর কিছু কাছের মানুষও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রীসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেছেন, এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ