বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬

রাষ্ট্রপতির নির্দেশ ই-সিগারেট ও কুম্ভি-পাতা বিড়ি নিষিদ্ধ

পাঠক প্রিয়

রূপগঞ্জে যৌথ অভিযানে দেড় কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ৩

রূপগঞ্জে (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ভারতীয় ফেনসিডিল, ফেনসিডিলের বিকল্প মাদক ইস্কাবসহ বিপুল পরিমাণ বিভিন্ন...

সিআইইউ-এর তৃতীয় সমাবর্তনে শিক্ষার্থীদের জ্ঞানের সঠিক প্রয়োগে গুরুত্বারোপ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম চট্টগ্রাম: চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে সোমবার চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-এর তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি...

শিক্ষার স্বাভাবিক পরিবেশের সংকট ও জুলাই আন্দোলনের প্রভাব

ইব্রাহিম খলিল বাদল দাবির মাধ্যম হয়ে উঠেছে সড়ক অবরোধ ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে বৃহস্পতিবারের শেষ কর্মদিবসটি ঢাকার মানুষের জন্য ছিল বিভীষিকাময়।...

চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ হতে পারে: বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪.৬ শতাংশে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির...

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় দুইজন নিহত

অনলাইন ডেস্ক ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সীমান্তবর্তী কয়েকটি অঞ্চলে অন্তত দুইজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ...

অনলাইন ডেস্ক

ঢাকা, ৩০ ডিসেম্বর: রাষ্ট্রপতি ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন, যার মাধ্যমে ই-সিগারেট, ভেপসহ সব ধরনের ইমার্জিং টোব্যাকো প্রোডাক্ট এবং কুম্ভি পাতা ও টেন্ডু পাতা দিয়ে মোড়ানো বিড়ি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ মঙ্গলবার রাতে এই অধ্যাদেশটি জারি করেছে। এটি কার্যকর করা হয়েছে ২০০৫ সালের ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন’ সংশোধনের মাধ্যমে।

অধ্যাদেশে তামাক, তামাকজাত দ্রব্য, নিকোটিন ও নিকোটিন দ্রব্যের সংজ্ঞা নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। তালিকায় যুক্ত করা হয়েছে ই-সিগারেট, ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস), হিটেড টোব্যাকো প্রোডাক্ট, নিকোটিন পাউচসহ সরকার ঘোষিত অন্যান্য নিকোটিন পণ্য।

এতে বলা হয়েছে, কোনো ব্যক্তি এসব পণ্য—উৎপাদন, আমদানি, রপ্তানি, সংরক্ষণ, বিজ্ঞাপন, প্রচার-প্রচারণা, বিপণন, বিতরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন করতে পারবেন না। বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার সুযোগ থাকবে। একই অপরাধ পুনরায় ঘটলে দণ্ড দ্বিগুণ হবে।

কোনো কোম্পানি এ ধরনের অপরাধে জড়িত হলে সংশ্লিষ্ট মালামাল জব্দসহ কোম্পানির মালিক, ব্যবস্থাপক বা দায়ী ব্যক্তি সর্বোচ্চ ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা গুনবেন। এছাড়া কোম্পানির তামাক ও তামাকজাত দ্রব্য উৎপাদন ও বিক্রির লাইসেন্স বাতিল করার বিধান রাখা হয়েছে।

অধ্যাদেশে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি ই-সিগারেট বা ভেপজাত পণ্য ব্যবহার করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করতে হবে। একইভাবে কুম্ভি পাতা, টেন্ডু পাতা বা অন্য কোনো গাছের পাতা দিয়ে মোড়ানো বিড়ি উৎপাদন, আমদানি, মজুত, বিপণন, পরিবহন ও ক্রয়-বিক্রয় করলে তিন মাসের কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা, এবং ব্যবহার করলেও পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে।

সর্বশেষ সংবাদ

ঢাকা ‘কোনো সিট দিবো না’ মন্তব্যে বিতর্কে জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামান

অনলাইন ডেস্ক ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের একটি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে...

জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত, নতুন সদস্য অন্তর্ভুক্ত

অনলাইন ডেস্ক ঢাকা, ২১ জানুয়ারি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে অবস্থিত সংগঠনের কেন্দ্রীয়...

চট্টগ্রামে প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে মানার নির্দেশ ডিসির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রতীক বরাদ্দপ্রাপ্ত সব প্রার্থীকে অভিনন্দন জানিয়ে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার...

গাজা নিয়ে ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ যোগ দিচ্ছে পাকিস্তান

অনলাইন ডেস্ক গাজা যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘শান্তি পর্ষদে’ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ...

২০২৬ সালের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ হবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক  ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা ও প্রস্তুতি বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন ভবিষ্যতের...

জনপ্রিয় সংবাদ

সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯২৬৫

নিজস্ব প্রতিবেদক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী,...