বাসস

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাশিয়া। রাশিয়ার দূতাবাস মঙ্গলবার এক শোকবার্তায় জানিয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে তারা গভীরভাবে শোকাহত।
শোকবার্তায় আরও বলা হয়েছে, তিনবার সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা রাশিয়া কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
দূতাবাসের পক্ষ থেকে বেগম খালেদার পরিবার, বন্ধু এবং দলের সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার ভোর ৬টায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।


