সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

রাত আটটার মধ্যে দোকান-পাট বন্ধের আহবান

পাঠক প্রিয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি ৪ লাখ টাকা বরাদ্দ

অনলাইন ডেস্ক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশের জরাজীর্ণ ভোটকেন্দ্র সংস্কারে উদ্যোগ নিয়েছে সরকার। ভোটকেন্দ্র হিসেবে...

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত আব্বাস চৌধুরীর মৃত্যু, এলাকায় উত্তেজনা

মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরের ডাসারের বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত আব্বাস চৌধুরী (৪৭) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা...

ইসিতে আপিল শুনানি চলছে, বৈধ ঘোষণা ২৩ জনের

অনলাইন ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের ওপর নির্বাচন কমিশনে (ইসি) চতুর্থ দিনের...

এসবিএসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক সম্প্রতি এসবিএসি ব্যাংক পিএলসি এবং কক্সবাজারের হিমছড়িতে অবস্থিত বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের মধ্যে একটি সমঝোতা স্মারক...

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা

বাসস ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত...

রাত আটটার মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করার আহবান জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

নিয়মিত সাপ্তাহিক সরেজমিন পরিদর্শনের অংশ হিসেবে তিনি আজ বুধবার ( ১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর টিকাটুলিস্থ শেরে বাংলা মহিলা মহাবিদ্যালয়ের দশ তলা-বিশিষ্ট শেখ হাসিনা একাডেমিক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমরা একটি সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় শহরটাকে নিয়ে আসতে চাই। আমরা রাত ৮টার মধ্যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকান-পাট বন্ধ করতে চাই। বহির্বিশ্বে দেখি একটি সুনির্দিষ্ট সময়ের পরে সবকিছু বন্ধ হয়ে যায়। পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা – বিভিন্নক্ষেত্রে এলাকাভিত্তিক সেই সময়সীমা নির্ধারণ করা হয়। আমরা মনে করি ঢাকাবাসীর জন্য ঢাকা শহরের দোকান-পাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান রাত আটটার মধ্যে বন্ধ করলে আমাদের সামগ্রিক কার্যক্রম একটি সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনতে পারব।

আটটার মধ্যে দোকানপাট বন্ধ করা হলে ঢাকা শহর যানজট হতে অনেকটা মুক্তি পাবে, পরিবারের সাথে সময় কাটাতে পারব, সন্তানদেরকে সময় দিতে পারব যা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, আমাদের সন্তানদেরকে যদি সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হয় তাহলে সকল পিতা-মাতার সন্তানের সাথে সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমরা অনেক সময় সেটা ভুলে যাই, সেটা খেয়াল করিনা। আমরা ক্লান্ত হয়ে বাসায় যাই, নিজেদের মতো করে হয়তোবা আমরা ঘুমিয়ে পরি বা অন্য কাজে ব্যস্ত হয়ে যাই। কিন্তু সন্তানদের সাথে সময় দেওয়া যে কোন জাতি গঠনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সকল কিছু বিবেচনা করে আমরা রাত ৮টা পর্যন্ত দোকান-পাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা রাখার জন্য সময় নির্ধারণ করেছি। এটি কার্যকর করার জন্য আমি সকলের সকলের সহযোগিতা কামনা করছি।

এর আগে সকালে আজিমপুর আধুনিক নগর মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ডিএসসিসি ব্যারিস্টার শেখ তাপস বলেন, আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এই মার্কেটের কাজ আরম্ভ করছি। এখানে ক্ষণগণনা ফলক থাকবে। ইনশাআল্লাহ আমরা নির্দিষ্ট ২ বছর সময়ের মধ্যে এই কাজটি সম্পন্ন করতে পারি সেজন্য এখানে আমরা ক্ষণগণনা ফলক দিয়ে দেব।

এ সময় সাংবাদিকদের গণশৌচাগার নিয়ে করা এক প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র বলেন, আমরা এরই মাঝে ওয়ার্ডভিত্তিক কতগুলো গণশৌচাগার প্রয়োজন, কোন কোন ওয়ার্ডে প্রয়োজনীয়তা বেশি সেটার সমীক্ষা করছি। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে অন্ততপক্ষে একটি করে গণশৌচাগার করব। যে সমস্ত এলাকায় জনসাধারণের যাতায়াত বেশি, সেখানে আমরা বেশি করে গণশৌচাগার করব। এজন্য আমরা এরই মাঝে প্রকৌশল বিভাগকে নির্দেশ দিয়েছি এবং প্রকৌশল বিভাগ একটি প্রকল্প প্রণয়নের জন্য সমীক্ষা করছে।

এছাড়াও ডিএসসিসি মেয়র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গলি, রাজধানী মার্কেট এলাকা ও মুক্তিযোদ্ধা মুরাদ কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন এবং এন টি আর এস (জাতীয় যক্ষ্মা ও পুনর্বাসন কেন্দ্র) এর পুকুরে হাঁস অবমুক্ত করেন।

এ সময় অন্যান্যের মাঝে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, ২৫ ও ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরসহ পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোর কাউন্সিলরবৃন্দ ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরগণ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।

সূএ:ইত্তেফাক

 

সর্বশেষ সংবাদ

বিএনপির মিন্টুর প্রার্থীতা বহাল, ফেনী-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত

অনলাইন ডেস্ক ফেনী-৩ আসনের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর প্রার্থীতা বহাল থাকল। নির্বাচন কমিশন (ইসি) রবিবার আগারগাঁওয়ের কমিশনের...

আয়কর স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্নে ক্রেডিট হবে: নাগরিকদের জন্য রিটার্ন দাখিল আরও সহজ

অনলাইন ডেস্ক ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ থেকে আমদানি পর্যায়ে করদাতা কর্তৃক পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে তাদের ই-রিটার্নে ক্রেডিট দেওয়ার কার্যক্রম চালু...

রবি আজিয়াটা পিএলসি’র সাথে পাবজি মোবাইল রাইজিং স্টারে অংশীদারিত্ব: গেমারদের জন্য উন্নতমানের ইন্টারনেট নিশ্চিত

কর্পোরেট ডেস্ক দেশের গেমিং জগতে সক্রিয় ভূমিকা নেওয়ার লক্ষ্যে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল আয়োজিত তৃণমূল পর্যায়ের প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট...

৩০ বছর কারাগারে, অবশেষে মুক্তি পেলেন রাহেলা বেগম

নওগাঁ প্রতিনিধি নওগাঁ: ১৯৯৮ সালে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে ৩০ বছরের বেশি সময় ধরে জেলে বন্দি ছিলেন নওগাঁর আত্রাই উপজেলার দিঘা গ্রামের রাহেলা বেগম...

আপিল শুনানি শেষ দিনে ২৩টি মনোনয়নপত্র আপিল মঞ্জুর

অনলাইন ডেস্ক ঢাকা, ১৮ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিলের শুনানি শেষ...

জনপ্রিয় সংবাদ

রবি আজিয়াটা পিএলসি’র সাথে পাবজি মোবাইল রাইজিং স্টারে অংশীদারিত্ব: গেমারদের জন্য উন্নতমানের ইন্টারনেট নিশ্চিত

কর্পোরেট ডেস্ক দেশের গেমিং জগতে সক্রিয় ভূমিকা নেওয়ার লক্ষ্যে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল আয়োজিত তৃণমূল পর্যায়ের প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট...

বিশ্বশান্তির অগ্রদূত বাংলাদেশ সেনাবাহিনী : সুফি সাগর সামস্

‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে’—এই স্লোগান কেবল একটি শব্দমালার সমষ্টি নয়; এটি বাংলাদেশের সেনাবাহিনীর আত্মমর্যাদা, দেশপ্রেম ও নৈতিক দায়িত্বের ঘোষণা। ১৯৭১...

সিদ্ধিরগঞ্জে ড্রামভর্তি মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জ, ১৮ জানুয়ারি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে এক অজ্ঞাত যুবকের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে রবিবার সকালে সকাল ৮টার দিকে...

ছাত্রদলের ‘নির্বাচন কমিশন ঘেরাও’ কর্মসূচি: ব্যালট পেপার অনিয়ম ও রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রতিবাদ

অনলাইন ডেস্ক  রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে ছাত্রদল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে ‘নির্বাচন কমিশন ঘেরাও’ কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে কেন্দ্রীয়...