মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫

রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে ব্যর্থ হলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে : উপদেষ্টা পরিষদ

পাঠক প্রিয়

প্রিটোরিয়ায় হোস্টেল বন্দুক হামলায় ১২ নিহত, আহত ১৪

অনলাইন ভার্সন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার পশ্চিমাঞ্চল অ্যাটেরিজভিলে শনিবার ভোরে সলসভিল হোস্টেলের একটি অবৈধ শিবিনে বন্দুক হামলায় অন্তত ১২ জন নিহত...

জামালপুরে তিস্তা এক্সপ্রেসের দুই বগি বিচ্ছিন্ন, যাত্রীরা ভোগান্তিতে

জামালপুর প্রতিনিধি জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুই বগি বৃহস্পতিবার বিকেলে পিয়ারপুর স্টেশনের...

উচ্চ সুদহার ও কস্ট অব ক্যাপিটাল: প্রতিযোগিতায় পিছিয়ে বাংলাদেশ

বিশেষ প্রতিনিধি দেশের সামষ্টিক অর্থনীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল করতে কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে কড়াকড়ি আর্থিক নীতি অনুসরণ করছে। এর...

রাবির তিনটি ভবন ও স্টেডিয়ামে রঙের কাজ বন্ধ, প্রক্টরের সঙ্গে সংঘর্ষের ভিডিও ভাইরাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিনটি ভবন ও স্টেডিয়ামে চলমান রঙের কাজ আচমকাই বন্ধ করে দিয়েছেন ঠিকাদাররা। রবিবার (৭ ডিসেম্বর)...

নভেম্বরে মূল্যস্ফীতি সামান্য ঊর্ধ্বমুখী: খাদ্য ও অখাদ্য উভয় খাতেই চাপ বাড়বে

অনলাইন ডেস্ক চলতি বছরের নভেম্বর মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮.২৯ শতাংশে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য...

 

জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক-নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। যদি রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে।

অদ্য সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ‘জরুরি সভায়’ এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে সেখানে এক সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে বলা হয়েছে, সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট হবে। গণভোটে প্রস্তাব পাস হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে।

তবে গণভোট কবে হবে, সে সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের ওপর ছেড়ে দিয়েছে ঐকমত্য কমিশন। সরকার সিদ্ধান্ত নেবে গণভোট কি জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে হবে, নাকি আগে হবে। এসব সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলো পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। এ রকম পরিস্থিতিতে সকালে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেন, উপদেষ্টা পরিষদের সভায় জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার চূড়ান্ত করা এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়। সভায় লক্ষ্য করা হয়, দীর্ঘদিন আলোচনা করার পরেও কয়েকটি সংস্কারের সুপারিশের বিষয়ে ভিন্নমত রয়েছে। এ ছাড়া গণভোট কবে ও তার বিষয়বস্তু কী হবে—এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে তা নিয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।

আসিফ নজরুল বলেন, এর পরিপ্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে, কবে অনুষ্ঠিত হবে, গণভোটের বিষয়বস্তু কী হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্নমত প্রসঙ্গে কী পদক্ষেপ নেওয়া হবে—এগুলোসহ ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া প্রয়োজন বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়। এসব ক্ষেত্রে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক-নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। দিকনির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত সহজ হবে।

আসিফ নজরুল বলেন, বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের কোনো সুযোগ নেই। সেটি সভায় বিবেচনায় রাখা হয়। উপদেষ্টা পরিষদের সভায় আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান, কবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হতে পারে? জবাবে আইন উপদেষ্টা বলেন, আমরা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে একটু সময় দিতে চাই। যে বিষয়টি উল্লেখ করলাম। আমরা একটু দেখি।

রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য এক সপ্তাহের আল্টিমেটাম দেয়া হয়েছে। তারা যদি আলোচনায় ব্যর্থ হয়, তাহলে সরকার কি করবে, কি সিদ্ধান্ত নেবে? এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, আমরা কোনো আল্টিমেটাম দিইনি, আহ্বান জানিয়েছি। আমরা অপেক্ষা করব। তারপর সরকার সরকারের মতো পদক্ষেপ নেবে।

সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার আয়োজন করে দেবে কি না—এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, সরকার বহু আলোচনা করেছে। সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো ১৫ বছরে আলোচনা করে বহু সিদ্ধান্ত নিয়েছেন। তারা অত্যন্ত প্রতিকূল সময়ে একসঙ্গে আন্দোলন করেছে, নির্যাতনের শিকার হয়েছে। তাঁরা নিজেরা আলোচনা করে ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে, এই প্রত্যাশা সরকার করছে।

আরেকজন সাংবাদিক প্রশ্ন করেন, একটি বড় রাজনৈতিক দলের পক্ষে অভিযোগ করা হচ্ছে, ঐকমত্য কমিশনে যে বিষয়গুলো আলাপ-আলোচনা করা হয়েছিল, বাস্তবায়ন সুপারিশে এসে, সেই আলাপ-আলোচনার বিষয়গুলোর ব্যত্যয় ঘটেছে বা সম্পূর্ণভাবে সেগুলো রক্ষা করা হয়নি।

এ প্রশ্নের জবাবে কোনো মন্তব্য নেই বলে জানান আসিফ নজরুল। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নিজেরা আলাপ-আলোচনা করে এই বিষয়েও আমাদের একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে, এই প্রত্যাশা করছি। উনারা যদি আলাপ-আলোচনা করেন, আমাদের জন্য কাজটি অত্যন্ত সহজ হয়। উনারা যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে, অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নেবে।

বিশেষ প্রতিবেদক

সর্বশেষ সংবাদ

মুস্তাফিজের ঝড়ে দুবাই ক্যাপিটালসের সহজ জয়

স্পোর্টস ডেস্ক আইপিএল টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। আগের ম্যাচে জোড়া উইকেট নেওয়ার পর রবিবার...

যেসব খাবারে শরীরে সুগন্ধ তৈরি হয়

অনলাইন ডেস্ক মানুষের শরীরের ঘ্রাণ কেবল শারীরিক পরিচ্ছন্নতার প্রতিফলন নয়, বরং এটি আমাদের স্বাস্থ্য, মানসিক অবস্থা, হরমোন এবং এমনকি জিনগত বৈশিষ্ট্যের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। বিভিন্ন...

ক্রিশ্চিয়ানো রোনালদো আবুধাবিতে আল নাসরের প্রস্তুতি ক্যাম্পে যোগদান

অনলাইন ডেস্ক আবুধাবি, ৮ ডিসেম্বর ২০২৫ – ফুটবল প্রেমীদের জন্য আনন্দের সংবাদ। আন্তর্জাতিক ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে বন্ধুত্বপূর্ণ ম্যাচ...

মহানবী (স) ৬২২ খ্রিস্টাব্দে গণভোটে মদিনার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন : সুফি সাগর সামস্

  ভারত উপ-মহাদেশে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন হযরত মাওলানা আবদুল আজিজ (র)। শুরুতে যুদ্ধের নেতৃত্ব মুসলমানদের হাতেই ছিল। কিন্তু ১৮৮৬ খ্রিস্টাব্দে দেওবন্দ দারুল উলুম...

প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ

অনলাইন ডেস্ক প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (Ministry of Defence MOD Job Circular 2025) কর্তৃপক্ষ হতে দৈনিক যুগান্তরে ০৮ ডিসেম্বর ২০২৫ ইং প্রকাশ হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় মোট ১৩ জন...

জনপ্রিয় সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংককে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ

অনলাইন ডেস্ক ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট থেকে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-কে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একীভূত হওয়া পাঁচ ব্যাংকের পরিশোধিত মূলধনের ঘাটতি...

ক্রিশ্চিয়ানো রোনালদো আবুধাবিতে আল নাসরের প্রস্তুতি ক্যাম্পে যোগদান

অনলাইন ডেস্ক আবুধাবি, ৮ ডিসেম্বর ২০২৫ – ফুটবল প্রেমীদের জন্য আনন্দের সংবাদ। আন্তর্জাতিক ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে বন্ধুত্বপূর্ণ ম্যাচ...

হঠাৎ শরীর অবশ হয়ে যাওয়া রোগ জিবিএস চিকিৎসা

অনলাইন ডেস্ক গিয়ান-বারে সিনড্রোম (Guillain-Barré Syndrome – GBS) একটি বিরল কিন্তু মারাত্মক স্বয়ং-প্রতিরক্ষা রোগ, যেখানে রোগীর ইমিউন সিস্টেম পেরিফেরাল স্নায়ুতন্ত্রকে আক্রমণ করতে থাকে। এটি দ্রুত...

মার্কেন্টাইল কো–অপারেটিভ সোসাইটি ব্যাংকের গ্রাহক অর্থ আত্মসাৎ ও জালিয়াতি

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫: ঢাকা মার্কেন্টাইল কো–অপারেটিভ সোসাইটি লিমিটেড (ডিএমসিএসএল)-এর চেয়ারম্যান আবু জাফর চৌধুরী এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মনিরুল ইসলামকে নিয়ে গ্রাহক...