রবিবার, আগস্ট ৯, ২০২৬

রাজধানীতে প্রবাসীর ফ্ল্যাট দখলের ঘটনায় মামলা

পাঠক প্রিয়

রাজধানীর ধানমন্ডিতে ফিল্মিস্টাইলে এক লন্ডন প্রবাসীর ফ্ল্যাট দখলের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফ্ল্যাট মালিক লন্ডন প্রবাসী মো. মনজুর হোসেনের ভাড়াটিয়া এসএ কবির নোটন এই মামলা দায়ের করেন।

মামলায় রাজধানী গুলশানের জনৈক মোঃ নেওয়াজ আহমেদ, তার কর্মচারী মোঃ বাবলু,, মোঃ আলিম উদ্দিন, শাহজালাল ইসলামী ব্যাংকের কর্পোরেট হেড অফিসের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ তারিকুল ইসলামসহ অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করা হয়েছে।‌ মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের আদেশ দিয়েছেন আদালত।‌

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার আদালত আসামিদের মালিক ঘোষণা করেছে এমন কথা বলে রাজধানী ধানমন্ডির ১১৪ বি (পুরাতন), ৩৪/ এ (নতুন); সড়ক নম্বর ৫/এ অবস্থিত দুই হাজার ৯৭২ বর্গফুটের ফ্ল্যাটের দরজা খুলতে বলে আসামিরা।‌ বাদীর স্ত্রী ফ্ল্যাটের দরজা খুলতেই ১৫/২০ জন লোক ফ্ল্যাটে প্রবেশ করে ঘরের গুরুত্বপূর্ণ মালামাল নামিয়ে নিয়ে যায় ।‌ ফ্ল্যাটটির মালিক লন্ডন ব্যবসায়ী মঞ্জুর হোসেন।‌ মামলার বাদী আদালতের আদেশ দেখতে চাইলে তারা দেখাতে পারেননি। বাদীর কমপক্ষে ২০ লক্ষ টাকার মালামাল আসামিরা নিয়ে গেছে বলে মামলার এজাহারে বলা হয়েছে।‌

এ সময় ফ্ল্যাটে একজন ক্যানসারের রোগী থাকলেও তারা তা কর্ণপাত করেননি। বিষয়টি অবহিত করে ফ্ল্যাটের ভাড়াটিয়া এসএ কবির নোটন ধানমন্ডি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।‌ আসামিদের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষার।

এ বিষয়ে মো. মনজুর হোসেন বলেন, আমার অনুপস্থিতিতে ভাড়াটিয়ার সাথে যা হয়েছে তা একপ্রকার জবরদখল।‌ আমি শাহাজালাল ইসলামী ব্যাংকের বনানী শাখা ব্যাংক থেকে এক কোটি ২৬ লাখ ৮২ হাজার ৩শ ৬৩ টাকা লোন নিয়েছিলাম।‌ ব্যাংকের তৎকালীন ভাইস চেয়ারম্যানের মোঃ গোলাম কুদ্দুসের কাছে ফ্ল্যাট ভাড়া বাবদ ৩৩ লাখ টাকা টাকা পাই, যা সমন্বয় করার কথা। কিন্তু ব্যাংক তা করেনি। ব্যাংক আমার সাথে প্রতারণা করেছে।‌ এখন আমার ভাড়াটিয়ার সাথে যা হয়েছে, তা ফৌজদারি অপরাধ। অমি এ ঘটনার বিচার চাই।‌

তিনি আরও বলেন, ব্যাংক আমার নামে একটি মামলা দায়ের করেছে। যা বর্তমান ঢাকার ৬ নম্বর অর্থঋণ আদালতে অর্থজারি মামলা নং-৪৭০২০২৫ চলমান রয়েছে। আমি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছি।‌ অর্থঋণ আদালতের মামলার কার্যক্রম এখনো শেষ হয়নি। সুপ্রিম কোর্টে রিট পেন্ডিং রয়েছে।‌ এখন ব্যাংকের লোক পরিচয় দিয়ে আমার বাসার ভাড়াটিয়ার লাখ লাখ টাকার জিনিসপত্র নিয়ে গেছে আসামিরা।‌

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ