মঙ্গলবার, মে ১২, ২০২৬

রাইট টু পিস এর গবেষণা  সার্টিফিকেট কোর্স সমাপ্ত

পাঠক প্রিয়

গত ১২ থেকে ১৯ সেপ্টেম্বর, ২০২০ স্কিলসপ্রো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং গবেষণা উৎসাহীদের জন্য গবেষণা প্রস্তাবের উপর একটি সার্টিফিকেট কোর্স পরিচালনা করে। যুব স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত “রাইট টু পিস” নামক একটি সামাজিক সংগঠনের সহযোগিতায় এই কোর্সটি সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং গবেষকদের জন্য গবেষণা প্রস্তাব বিষয়ে দক্ষতা অর্জনে অনলাইন সার্টিফিকেট  কোর্সটি ছিল একটি দারুণ সুযোগ। এ কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা গবেষণা প্রস্তাব, বিশ্লেষণাত্মক চিন্তা এবং গবেষণাধর্মী লেখার যোগ্যতা অর্জন করে। পেশাগত প্রেক্ষাপটে গবেষণা তত্ত্বাবধায়কের কাছে নিজের চিন্তা এবং পরিকল্পনা তুলে ধরার জন্য  এবং গবেষণা অর্থায়ন এর দাতা পাওয়ার জন্য একটি উপযুক্ত গবেষণা প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুই দিন ব্যাপী চারটি অধিবেশনের এই কোর্সে অন্তরভুক্ত ছিল অংশগ্রহণমুলক উপস্থাপনা, পারস্পরিক আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব। এ কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা উপযুক্ত গবেষণা সমস্যা চিহ্নিতকরণ,  বিদ্যমান গবেষণা পর্যালোচনা, গবেষণা পদ্ধতি ও পরিকল্পনা নির্ধারণ ও গবেষণামূলক লেখার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রাখার কৌশল সম্পর্কে শিখতে পেরেছেন

এই কোর্সটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর ও শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল। এখানে তাদের ধাপে ধাপে গবেষণা পরিকল্পনা তৈরি করা সহ গবেষণামূলক লেখার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক শেখানো হয়।

কোর্সটি দুজন বিশ্ববিদ্যালয় শিক্ষক দ্বারা পরিচালিত হয়। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সাবের আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের প্রভাষক মোহাম্মদ মাঈন উদ্দীন।

এ কোর্সটি কেবল গবেষণা প্রস্তাব এবং একাডেমিক লেখার উপর প্রশিক্ষণ দেওয়ার জন্য তাৎপর্যপূর্ণ নয়, বরং এক্ষেত্রে আয়োজকদের একটি মহৎ লক্ষ্য  ছিল। এ কোর্স থেকে উপার্জিত পুরো অর্থ রাইট টু পিস এর দাতব্য তহবিলে অনুদান হিসেবে দেওয়া হয় এবং এ অনুদান সারা দেশে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তায় ব্যবহৃত হবে।

কোর্স শেষে সকল নিয়মিত অংশগ্রহণকারীকে স্বীকৃতিস্বরূপ সনদপত্র প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ