কর্পোরেট ডেস্ক

দেশের গেমিং জগতে সক্রিয় ভূমিকা নেওয়ার লক্ষ্যে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল আয়োজিত তৃণমূল পর্যায়ের প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট পাবজি মোবাইল রাইজিং স্টার এ অংশীদার হিসেবে যুক্ত হয়েছে।
টুর্নামেন্টটি দেশব্যাপী অনলাইন ফরম্যাটে অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক রোডশোর মাধ্যমে গেমারদের সঙ্গে সংযোগ স্থাপনে রবি সহায়তা করেছে। একাধিক বাছাই পর্বের পর ১৫ জানুয়ারি রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে দেশের সেরা ১৫টি দল অংশগ্রহণ করেছে।
পাবজি মোবাইলের মতো প্রতিযোগিতামূলক মাল্টিপ্লেয়ার গেমে নেটওয়ার্ক পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। লো পিং, লো ল্যাটেন্সি এবং স্থিতিশীল নেটওয়ার্ক গেমপ্লের গতি ও অভিজ্ঞতার ওপর সরাসরি প্রভাব ফেলে। এই চাহিদা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে রবি সুপারনেট, যা উচ্চ চাপের গেমিং সেশনের সময়ও উন্নতমানের ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করে।
রবি আজিয়াটা পিএলসির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী বলেন, “আমরা প্রতিনিয়ত এমন ইন্টারনেট সেবা প্রদানের চেষ্টা করছি যা ডিজিটাল জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গেমিং এমন একটি ক্ষেত্রে যেখানে কম পিং, কম ল্যাটেন্সি এবং নেটওয়ার্কের স্থিতিশীলতা সরাসরি পারফরম্যান্সকে প্রভাবিত করে।”
তিনি আরও বলেন, “রবি সুপারনেট এর মাধ্যমে আমরা গেমারদের আরও মানসম্মত ও নির্ভরযোগ্য ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই, যাতে তারা খেলার সময় নিজের সেরাটা তুলে ধরতে পারেন। একই সঙ্গে গেমারদের জন্য এই ইকোসিস্টেম আরও শক্তিশালী ও উন্নত করতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।”
রবি সুপারনেট একটি উচ্চ পারফরম্যান্সসম্পন্ন ইন্টারনেট নেটওয়ার্ক, যা লো পিং, লো ল্যাটেন্সি এবং স্থিতিশীল সংযোগের মাধ্যমে উচ্চ চাহিদাসম্পন্ন ডিজিটাল ব্যবহারিক ক্ষেত্রে সহায়ক।


