মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ভেঙে দিল বক্স অফিসের রেকর্ড, হাজার কোটি ক্লাবের পথে

পাঠক প্রিয়

অনলাইন ভার্সন

দীর্ঘদিনের ব্যস্ত ক্যারিয়ারের খারাপ সময়কে পেছনে ফেলে বক্স অফিসে দাপট দেখাচ্ছেন রণবীর সিং। কোভিড-পরবর্তী একের পর এক ব্যর্থতার পর আদিত্য ধর পরিচালিত তার সাম্প্রতিক ছবি ‘ধুরন্ধর’ মুক্তির মাত্র ১৩ দিনেই ভেঙে ফেলেছে একাধিক বক্স অফিস রেকর্ড।

৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবিটি ইতোমধ্যে ভারতে ৪৩৭.২৫ কোটি রুপি এবং বিশ্বব্যাপী ৬৭৪.৫০ কোটি রুপি আয় করেছে। এর মাধ্যমে ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর ৬৫০ কোটি রুপির বিশ্বব্যাপী ব্যবসার রেকর্ডও ছাড়িয়ে গেছে ‘ধুরন্ধর’।

দেশীয় বক্স অফিসে প্রথম সপ্তাহে ছবিটি আয় করেছে ২০৭.২৫ কোটি রুপি, যা দ্বিতীয় সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে ২৩০ কোটি রুপিতে। বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে খুব শিগগিরই সিনেমাটি হাজার কোটি ক্লাবে প্রবেশ করবে

বক্স অফিস ট্র্যাকিং সংস্থা স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রথম সারির ভারতীয় সিনেমার তালিকায় ‘ধুরন্ধর’ অবস্থান করছে ‘অ্যানিম্যাল’-এর ঠিক পরেই। উল্লেখ্য, ২০২৩ সালে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ বিশ্বব্যাপী আয় করেছিল ৯১৫ কোটি রুপি—এবার সেই রেকর্ড ছোঁয়ার দৌড়ে রয়েছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’।

কোভিড পরবর্তী সময়ে ‘৮৩’, ‘সার্কাস’, ‘জয়েশভাই জোয়ারদার’-এর মতো ব্যর্থতার পর ‘ধুরন্ধর’ প্রমাণ করে দিয়েছে রণবীর সিংয়ের তারকাখ্যাতি ও বক্স অফিস ক্ষমতা এখনো অটুট। এখন দর্শকদের অপেক্ষা শুধু একটাই—হাজার কোটির ঐতিহাসিক সাফল্য

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ