বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

যুদ্ধের ছায়া বাজেটে: দাম বাড়ছে পণ্যের, নতুন করে ভাবছে সরকার

পাঠক প্রিয়

সংসদে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল পাস

অনলাইন ডেস্ক জাতীয় সংসদে পাস হয়েছে “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল-২০২৬”। শুক্রবার (বিকাল সাড়ে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

আমানতকারীদের সুরক্ষায় ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’ পাস

অনলাইন ডেস্ক আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং দেশের আর্থিক খাতে দীর্ঘমেয়াদি আস্থা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে জাতীয় সংসদে ‘আমানত সুরক্ষা বিল,...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর...

রাজধানীতে পাঁচ বছরে ৩ লাখ বৃক্ষরোপণ করবে ডিএসসিসি: আব্দুস সালাম

অনলাইন ডেস্ক ঢাকা: রাজধানীকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে আগামী পাঁচ বছরে তিন লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ...

বিশেষ প্রতিবেদক

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রভাব ধীরে ধীরে পড়তে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতিতেও। যুদ্ধক্ষেত্র থেকে হাজার মাইল দূরে থাকলেও এর ঢেউ এসে লাগছে দেশের বাজার, আমদানি বাণিজ্য ও আগামী বাজেট পরিকল্পনায়। ইতোমধ্যে বাজারে বিভিন্ন আমদানি পণ্যের দাম বাড়তে শুরু করেছে, একই সঙ্গে কিছু পণ্যের সরবরাহেও দেখা দিয়েছে সংকট।

এ পরিস্থিতিতে সরকারকে নতুন করে অর্থনৈতিক পরিকল্পনা করতে হচ্ছে। ঈদের পরপরই আগামী ২০২৬–২৭ অর্থবছরের বাজেট ঘিরে প্রাক-বাজেট আলোচনা শুরু করবেন অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান। এর আগে আর্থিক মুদ্রা ও বিনিময় হারসংক্রান্ত কো-অর্ডিনেশন কাউন্সিলের বৈঠক আহ্বান করার পরিকল্পনা রয়েছে অর্থমন্ত্রীর।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত বছরের নভেম্বরের শুরুতে চলতি অর্থবছরের প্রথম কো-অর্ডিনেশন কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। সে সভায় নতুন বাজেটেও ব্যয়সংকোচন নীতি অনুসরণ করার সিদ্ধান্ত ছিল। তবে নতুন সরকার শুরুতে সে নীতি থেকে বেরিয়ে উদার ব্যয়নীতি গ্রহণের পরিকল্পনা করেছিল। কিন্তু সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ১৫ দিনের মাথায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় সেই পরিকল্পনা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

বাজেট পরিকল্পনায় নতুন বাস্তবতা

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জ্বালানি তেল, এলএনজি, খাদ্যপণ্য ও মূলধনি যন্ত্রপাতির আমদানির বিষয়ে নতুন করে চিন্তাভাবনা করছে সরকার। যুদ্ধ দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম আরও বাড়তে পারে এবং সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।

ফলে আগের পরিকল্পনা অনুযায়ী বাজেট বাস্তবায়ন করলে অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন নীতিনির্ধারকেরা।

আগামী ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছিল প্রায় ৮ লাখ ৪৮ হাজার থেকে ৮ লাখ ৫০ হাজার কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার হতে পারে আড়াই লাখ কোটি টাকার বেশি

তুলনামূলকভাবে চলতি ২০২৫–২৬ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। পরে তা ২ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়।

রাজস্ব ঘাটতি বাড়ছে

অন্যদিকে রাজস্ব আদায়ের দুর্বল পরিস্থিতিও সরকারের জন্য বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই–জানুয়ারি) রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘আর্টিকেল ফোর কনসালটেশন রিপোর্ট’ অনুযায়ী, চলতি অর্থবছর শেষে দেশি-বিদেশি ঋণের কিস্তি ও সুদ পরিশোধে বাংলাদেশের ব্যয় দাঁড়াবে প্রায় ৩০ বিলিয়ন ডলার। এতে বছরের শেষে বাজেট ঘাটতি লাখ কোটি টাকারও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই বাস্তবতায় ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে কী ধরনের নীতি গ্রহণ করা হবে, তা নিয়ে অর্থ বিভাগ ও এনবিআর জটিল পরিস্থিতিতে পড়েছে।

যুদ্ধ দীর্ঘ হলে বাড়বে চাপ

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, যুদ্ধের পরিস্থিতির ওপরই অনেক কিছু নির্ভর করছে। সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি, খাদ্যপণ্য ও আমদানি ব্যয় বাড়বে। আবার যুদ্ধ দ্রুত থেমে গেলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।

তাই আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। একই সঙ্গে জরুরি পণ্য হিসেবে জ্বালানি তেল, এলএনজি ও খাদ্যপণ্যের মজুত বাড়ানোর কথাও ভাবা হচ্ছে। যদিও ইতোমধ্যে এসব পণ্যের আমদানিতে কিছুটা বিঘ্ন দেখা দিয়েছে।

আস্থা ফেরানো বড় চ্যালেঞ্জ

বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি মনে করছে, নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দেশের অর্থনীতিতে জনগণ ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন,
“বিপর্যস্ত অবস্থা থেকে অর্থনীতিকে টেনে তুলতে হলে পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ নিতে হবে। এজন্য ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে বসে বেসরকারি খাতের সমস্যাগুলো চিহ্নিত করতে হবে এবং দ্রুত সমাধান করতে হবে।”

তিনি আরও বলেন, ব্যাংক ঋণের সুদহার কমানো, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বাড়ানো এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা জরুরি।

সামনে অনিশ্চিত বাজেট

সব মিলিয়ে বলা যায়, আগামী বাজেটটি হবে নতুন সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়। যুদ্ধ পরিস্থিতি, রাজস্ব ঘাটতি, ঋণ পরিশোধের চাপ এবং বাজারের অস্থিরতা—সবকিছু বিবেচনায় রেখে সরকারকে একটি বাস্তবসম্মত বাজেট প্রণয়ন করতে হবে।

অর্থনীতিবিদদের মতে, আসন্ন বাজেটের নীতি ও কৌশলের ওপরই নির্ভর করবে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি এবং বৈশ্বিক সংকট মোকাবিলার সক্ষমতা।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ