রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার দুই শীর্ষ মন্ত্রীকে গ্রেপ্তারের জন্য ঘোষণা করল মিলিয়ন ডলারের পুরস্কার

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

কারাকাস, ভেনেজুয়েলা: যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার দুই শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার বা দণ্ডিত করতে সহায়ক তথ্য প্রদানকারীর জন্য মিলিয়ন ডলারের পুরস্কারের ঘোষণা দিয়েছে। এতে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলোর জন্য সর্বোচ্চ ২৫ মিলিয়ন ডলার এবং প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোর জন্য ১৫ মিলিয়ন ডলারের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রবিবার জানান, দেশজুড়ে গিয়ে সব শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা সম্ভব নয়। তিনি বলেন, “যদি আমরা সেখানে থেকে যেতাম এবং আরও শীর্ষ নেতাকে ধরে আনার চেষ্টা করতাম, তা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়ত। আমরা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার অর্জন করেছি।”

রুবিও আরও বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান পদক্ষেপকে মধ্যপ্রাচ্যের লিবিয়া, ইরাক বা আফগানিস্তানের সঙ্গে তুলনা করা যায় না। তিনি যুক্তরাষ্ট্রের মিশনকে সম্পূর্ণ ভিন্ন এবং দেশের ওপর চাপ অব্যাহত রাখার পরিকল্পনার কথা জানান। এর মধ্যে রয়েছে ক্যারিবীয় সাগরে বড় নৌবহর মোতায়েন ও তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বজায় রাখা।

এর আগে মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। এর পরই এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

বিবিসি

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ