অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে ইসরায়েলকে গোপন বার্তা পাঠিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী দুই সপ্তাহের মধ্যে হামলার সকল প্রস্তুতি সম্পন্ন হতে পারে এবং কয়েক মাসের মধ্যে উপযুক্ত পরিস্থিতি তৈরি হলে হামলা চালানো সম্ভব। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এটি কেবল প্রস্তুতি—যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দেন, তার আগেও হামলা করা সম্ভব। তবে বর্তমানে এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা নেই।
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। এই মোতায়েনকে কৌশলগত বিশ্লেষকরা “নজিরবিহীন” এবং যুক্তরাষ্ট্রকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে।
এই খবর ইসরায়েলি চ্যানেল-১৪ এবং মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।


