শনিবার, জুলাই ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বন্দী করার প্রতিবাদে যুদ্ধবিরোধী বিক্ষোভ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ওয়াশিংটন, নিউইয়র্ক, বোস্টন, মিনেপোলিসসহ দেশের একাধিক শহরে সাধারণ মানুষ রাস্তায় নেমে যুদ্ধবিরোধী স্লোগান ও ভেনেজুয়েলার পতাকা হাতে প্রদর্শন করেছেন।

বিক্ষোভকারীরা মার্কিন সরকারের সামরিক পদক্ষেপের তীব্র সমালোচনা করেন এবং ভেনেজুয়েলার স্বাধীনতা রক্ষার আহ্বান জানান। ওয়াশিংটনে, নিউইয়র্কে এবং অন্যান্য শহরে প্রদর্শনকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে যুদ্ধবিরোধী বক্তব্য জানান।

বিশ্বের অন্যান্য দেশে যেমন টোকিও ও ইন্দোনেশিয়ার জাকার্তায়ও মানুষ ভেনেজুয়েলার ওপর মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ করেছে। বিশেষ করে জাকার্তায় বিক্ষোভকারীরা সরাসরি “মার্কিন সামরিক আগ্রাসন বন্ধ করুন” শ্লোগান দেন।

উল্লেখ্য, গত শনিবার ভোরে মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় একটি ফিল্মি স্টাইলে সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে কারাকাস থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে।

এই ঘটনার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে ভেনেজুয়েলার স্বাধীনতার সমর্থকরা ও যুদ্ধবিরোধী নাগরিকরা এই অভিযানকে তীব্র নিন্দা জানাচ্ছেন।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ