শনিবার, মে ৩০, ২০২৬

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ লাখ

পাঠক প্রিয়

 

যুক্তরাষ্ট্রে রোববার করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০ লাখের কাছাকাছি পৌঁছেছে। এটি সারা বিশ্বে মোট আক্রান্তের এক চতুর্থাংশ।
এদিকে বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই কোটি ছাড়িয়েছে। গত মধ্য জুলাইয়ের পর থেকে প্রতি চারদিন অন্তর বিশ্বে ১০ লাখ করে লোক করোনায় আক্রান্ত হচ্ছে।
ভারতে রোববার একদিনে সর্বোচ্চ ৭৮ হাজার ৭৬১ জন করোনায় আক্রান্ত হয়েছে। বিশ্বে সংক্রমণ ও মৃত্যু দু’টোই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি। দেশটিতে সোমবার গ্রিনিচ মান সময় ০০৩০টায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৯০ হাজারে। এ পর্যন্ত মারা গেছে এক লাখ ৮৩ হাজারেরও বেশি লোক। এএফপি’র হিসেব থেকে এ তথ্য জানা গেছে।
করোনা মাহামারির কারণে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের পরিস্থিতি টালমাটাল হয়ে পড়েছে। আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনরায় জয়ী হওয়ার বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এদিকে বিশ্বে এই মহামারী প্রতিরোধে কার্যকর কোন ভ্যাকসিন এখনও আসেনি। ভাইরাস ছড়িয়ে পড়া রোধে বিশ্বের বিভিন্ন দেশের সরকার এখনও সামাজিক দূরত্ব ও লকডাউনের ওপর ভরসা করছে।

সুত্রঃবাসস নিউজ

সর্বশেষ সংবাদ

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

জনপ্রিয় সংবাদ