শনিবার, জুলাই ১৮, ২০২৬

যুক্তরাজ্যে গ্রেফতার গ্রেটা থুনবার্গ: প্যালেস্টাইন সমর্থন বিক্ষোভ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

লন্ডন, ২৩ ডিসেম্বর ২০২৫: সুইডেনের জলবায়ু ও মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গকে যুক্তরাজ্যে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ফিলিস্তিনিদের পক্ষে লন্ডনে আয়োজিত একটি বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

গ্রেফতারের সময় গ্রেটা একটি প্ল্যাকার্ড হাতে ধরেছিলেন, যাতে লেখা ছিল, “আমি প্যালেস্টাইন অ্যাকশন বন্দিদের সমর্থন করি। আমি গণহত্যার বিরোধিতা করি।” বিক্ষোভ আয়োজকরা দাবি করেছেন, যুক্তরাজ্যের পুলিশ শুধুমাত্র এই প্ল্যাকার্ড প্রদর্শনের কারণে তাকে সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতার করেছে।

বিক্ষোভটি অ্যাসপেন ইনসিওরেন্সের দফতরের বাইরে অনুষ্ঠিত হয়েছিল। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, প্রতিষ্ঠানটি ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রমে জড়িত।

গত জুলাই মাসে যুক্তরাজ্য সরকার ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামক আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করে। সরকারের ভাষ্য অনুযায়ী, এই সংগঠন আইনভঙ্গকারী কর্মকাণ্ডে জড়িত ছিল। নিষেধাজ্ঞার পর থেকে যুক্তরাজ্যে শত শত মানুষ গ্রেফতার হয়েছেন, শুধু সংগঠনের প্রতি সমর্থন জানানো বা সংশ্লিষ্ট প্রতীক ব্যবহারের কারণে।

গ্রেটা থুনবার্গের গ্রেফতারের ঘটনায় মানবাধিকার ও নাগরিক অধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, রাজনৈতিক মত প্রকাশকে সন্ত্রাসবাদের সঙ্গে এককাঠে ফেলা হচ্ছে, যা গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতার জন্য হুমকি।

সূত্র: রয়টার্স, মিডল ইস্ট আই

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ