বুধবার, জুলাই ৮, ২০২৬

যাত্রাবাড়ীতে গ্যাসসংকটের প্রতিবাদে সড়ক অবরোধ

পাঠক প্রিয়

স্টাফ রিপোর্টার


রাজধানীর যাত্রাবাড়ীতে দীর্ঘদিনের গ্যাসসংকট নিরসনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাধারণ বাসিন্দারা। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টার পর যাত্রাবাড়ী ফ্লাইওভার ও আশপাশের সড়কে অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভে অংশ নেন।

স্থানীয়রা জানান, দনিয়া, রসুলপুর ও শেখদী এলাকা দীর্ঘদিন ধরে তীব্র গ্যাসসংকটে ভুগছে। অনেক সময় দিনে একবেলাও গ্যাস মেলে না। রান্না করা তো দূরের কথা, দৈনন্দিন কাজকর্মও বাধাগ্রস্ত হচ্ছে। তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগ করেও কোনো কার্যকর পদক্ষেপ দেখতে না পেয়ে তারা রাস্তায় নামতে বাধ্য হন।

সকালের দিকে কয়েক ঘণ্টার অবরোধে যাত্রাবাড়ী ও আশপাশের ব্যাপক এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। কাজে বের হওয়া মানুষ ও গণপরিবহনগুলো দীর্ঘ সময় আটকে পড়ে ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, “বহুদিন ধরে আমরা দুর্ভোগে আছি। গ্যাস না থাকায় চুলা জ্বলে না। শিশুসহ পুরো পরিবারকে খাবার দিতে সমস্যা হচ্ছে। সংশ্লিষ্টরা শুধু আশ্বাস দেন, কিন্তু বাস্তবে কোনো উন্নতি হয়নি।”

পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং তিতাসকে সমস্যার সমাধানে নির্দেশ দেওয়া হচ্ছে বলে আশ্বাস দেওয়ার পর বিক্ষোভকারীরা দুপুরের দিকে অবরোধ তুলে নেন।

এ বিষয়ে তিতাসের কোনো কর্মকর্তা তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ