কর্পোরেট ডেস্ক

ঢাকা, ২৬ নভেম্বর: ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর জনপ্রিয় ক্যাম্পাসভিত্তিক প্রোডাক্ট ইনোভেশন প্রতিযোগিতা ‘ওভার দ্য ওয়াল সিজন ৪’-এর গ্র্যান্ড ফাইনাল সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) টিম জিনক্সড।
‘ইনোভেট উইথ ইমপ্যাক্ট’ স্লোগানকে সামনে রেখে শুরু হওয়া এই প্রতিযোগিতা দেশের তরুণদের উদ্ভাবনী ও বাস্তবসম্মত আইডিয়া তৈরিতে উৎসাহিত করছে। প্রতিযোগিতার প্রথম রানার-আপ হয়েছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির টিম ‘উপস উই ট্রাইড’, এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম ‘দ্য ল্যানিস্টার্স’।
বিজয়ী তিন দলকেই ম্যারিকো বাংলাদেশ আকর্ষণীয় পুরস্কার প্রদান করেছে। চ্যাম্পিয়ন দল ম্যারিকো লিমিটেডের একটি আন্তর্জাতিক অফিসে ইন্টার্নশিপের সুযোগ পাবে। উল্লেখযোগ্য, গত বছরের বিজয়ী দলও ম্যারিকো মালয়েশিয়াতে ইন্টার্নশিপ করার সুযোগ পায়। প্রথম এবং দ্বিতীয় রানার-আপ দলও ম্যারিকো বাংলাদেশ লিমিটেডে ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছে।
তিনটি দল আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত গ্লোবাল গ্র্যান্ড ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, যেখানে তাদের উদ্ভাবনী ধারণা আন্তর্জাতিক স্তরে উপস্থাপন করার সুযোগ থাকবে।
ম্যারিকো বাংলাদেশের এই উদ্যোগ দেশের তরুণদের মধ্যে উদ্ভাবনী শক্তি বিকাশে নতুন দিশা দেখাচ্ছে এবং শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করছে।


