মৌলভীবাজার প্রতিনিধি

দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে আয়োজিত হয়েছে হাসান আহমেদ জাবেদ প্যানেলের পরিচিতি সভা। সোমবার রাতে কুলাউড়া শহরের একটি রেস্টুরেন্টে ব্যবসায়ী ঐক্য ফোরাম মৌলভীবাজার এই পরিচিতি সভার আয়োজন করে।
সভায় প্যানেল প্রধান হাসান আহমেদ জাবেদ তার প্যানেলের সদস্যদের পর্যায়ক্রমে উপস্থিত ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি বলেন, “ব্যবসায়ী সম্প্রদায়ের স্বার্থ রক্ষা, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন ও মৌলভীবাজার চেম্বারকে আরও সক্রিয় ও আধুনিক হিসেবে গড়ে তুলতে আমাদের প্যানেলের প্রত্যেক প্রার্থী প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
পরিচিতি সভায় ঘোষিত প্যানেলের সদস্যরা হলেন—
মো. আব্দুল মুকিত, আবুল কালাম বেলাল, তোফায়েল আহমদ তুয়েল, সাইফুল ইসলাম টুটুল, হায়দার হোসাইন, আনিছুজ্জামান বায়েছ, এমরোজ আহমেদ, এমদাদুল হক এমাদ, হাফেজ আহমদ মাহফুজ, রাহিদ আহমেদ জাকির, হানিফ মোহাম্মদ খান, মো. দেলোয়ার হোসেন, সালমান আহমেদ জুমান, মির্জা সোহেল বেগ, প্রণব পাল, মো. রুবেল মিয়া ও মো. মশিক মোল্লা।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী নেতারা আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি ব্যবসায়ীদের অধিকার ও উন্নয়নের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।


