রবিবার, জুলাই ১৯, ২০২৬

মেক্সিকোর কংগ্রেসে নারী আইনপ্রণেতাদের মধ্যে হাতাহাতি ও চুলোচুলি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

মেক্সিকো সিটি: মেক্সিকোর কংগ্রেসের অধিবেশনকক্ষে বিরোধী ও ক্ষমতাসীন দলের নারী আইনপ্রণেতাদের মধ্যে চরম উত্তেজনার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একাধিক নারী সংসদ সদস্য একে অপরকে ধাক্কাধাক্কি এবং চুলোচুলি করছেন।

ঘটনাটি ঘটেছে তখন, ন্যাশনাল অ্যাকশন পার্টি (পিএএন) বিরোধী দলের আইনপ্রণেতারা প্রস্তাবিত একটি আইনের প্রতিবাদে পোডিয়াম দখল করেন। ক্ষমতাসীন মোরেনা পার্টির সদস্যরা তাদের সেখান থেকে সরানোর চেষ্টা করলে হাতাহাতি ও চুলোচুলির পরিস্থিতি সৃষ্টি হয়। ভিডিওতে দেখা গেছে, এক নারী সংসদ সদস্য অপর একজনকে হাত ধরে টানেন, যার জবাবে দ্বিতীয় নারী কনুই দিয়ে আঘাত করেন। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, দুই পক্ষের আরও কয়েকজন নারী একে অপরের চুল ধরে টানেন এবং ধাক্কাধাক্কিতে লিপ্ত হন।

একজন পুরুষ আইনপ্রণেতা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও উত্তেজনা কন্ট্রোলের বাইরে চলে যায়। অন্য সদস্যরা এই অপ্রত্যাশিত হট্টগোল মোবাইল ফোনে ধারণ করেন।

ঘটনার পর উভয় দলই একে অপরকে দায়ী করে নিন্দা জানায়। পিএএনের মুখপাত্র আন্দ্রেস আতায়দে অভিযোগ করেন, তার দল শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল এবং ক্ষমতাসীন দলের সদস্যরা বলপ্রয়োগের মাধ্যমে পোডিয়াম দখল করতে চেয়েছে। অন্যদিকে, মোরেনা দলের মুখপাত্র পাওলো গার্সিয়া বলেন, বিরোধী দল আলোচনা এড়িয়ে সহিংসতার পথ বেছে নিয়েছে।

এই ঘটনা মেক্সিকোর পার্লামেন্টের ইতিহাসে বিরল ও নজিরবিহীন বলে উল্লেখ করা হচ্ছে।

সূত্র: ফক্স নিউজ, এনডিটিভি

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ