মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

মার্কিন হুমকিতে কিছু যায় আসে না: ইরান

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

তেহরান: মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরীর উপস্থিতিকে ‘গুরুত্বহীন’ আখ্যা দিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর উপ-সমন্বয়কারী রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, যুক্তরাষ্ট্রের এমন শক্তি প্রদর্শনে তেহরান মোটেও বিচলিত নয়।

বুধবার (২৮ জানুয়ারি) এক বক্তব্যে সাইয়ারি বলেন, “স্থল, সমুদ্র কিংবা আকাশ—যেখান থেকেই হুমকি আসুক না কেন, তাতে আমাদের কিছু যায় আসে না।” তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের ‘দুঃসাহসিক’ পদক্ষেপ নেয়, তাহলে তার জন্য শত্রুপক্ষকে চড়া মূল্য দিতে হবে।

ইরানি এই শীর্ষ সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের নৌ-সমরসজ্জা বৃদ্ধিকে প্রতিপক্ষকে ভয় দেখানোর একটি প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, এটি দীর্ঘদিনের তথাকথিত ‘গানবোট কূটনীতি’র অংশ, যেখানে বড় বড় যুদ্ধজাহাজ মোতায়েন করে প্রকৃত শক্তি প্রদর্শনের চেয়ে ভীতি সৃষ্টির চেষ্টা বেশি করা হয়।

সাইয়ারি আরও বলেন, ইরান যেকোনো পরিস্থিতিতে জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। উত্তেজনা বাড়লে মার্কিন বাহিনীকেও গুরুতর ক্ষতির মুখে পড়তে হতে পারে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই বক্তব্য নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ