সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

মানুষের মুক্তি আর সাম্যের জয়গানে স্বতন্ত্র নজরুল : তথ্যমন্ত্রী

পাঠক প্রিয়

নির্বাচনের ময়দানে ‘জোট–নির্ভর’ রাজনীতি

বিশেষ প্রতিবেদন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে স্পষ্ট হয়ে উঠেছে—কোনো দলই এককভাবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে না। ক্ষমতাসীন...

আইএলটি২০-তে শারজাহকে হারিয়ে জয়ী আবু ধাবি নাইট রাইডার্স, ইতিহাস গড়লেন সুনিল নারিন

অনলাইন ডেস্ক ন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০)-এর সর্বশেষ ম্যাচে শারজাহ ওয়ারিয়র্সকে হারিয়ে আত্মবিশ্বাসী জয় পেয়েছে আবু ধাবি নাইট রাইডার্স। তবে ম্যাচের...

খালেদা জিয়ার লন্ডন যাত্রা আবারও পিছিয়ে গেল

ডিজিটাল রিপোর্ট এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি ও শারীরিক অবনতিতে উদ্বেগ** কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানোর কথা থাকা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি...

খালেদা জিয়ার লন্ডন যাত্রা, জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

ডিজিটাল রিপোর্ট গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট শুরু হলে খালেদা জিয়াকে রাজধানীর Evercare Hospital-এ ভর্তি করা হয়। পরীক্ষার পর তার...

মক ভোটিংয়ে গড়ে দেড় মিনিটে একজন করে ভোটার, সময় বাড়ানোর ভাবনা ইসির

নিজস্ব প্রতিবেদক  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিতব্য গণভোট সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ব্যালটভিত্তিক ভোট গ্রহণের সময়...

কুমিল্লা, ২৫ মে, ২০২২ (বাসস) : তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মানুষের মুক্তি আর সাম্যের জয়গানে নজরুল ছিলেন স্বতন্ত্র ।
তিনি বলেন, ‘বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করা অন্য কবিদের সাথে কাজী নজরুল ইসলামের পার্থক্য হচ্ছে, তিনি মুক্তির পক্ষে, সাম্যের পক্ষে, নির্যাতিতদের পক্ষে কথা বলেছেন। তার কবিতা ও গান মানুষকে উদ্দীপ্ত করেছে। কবিতা লেখার কারণে তাকে বারংবার কারাগারে যেতে হয়েছে, তার কবিতা ও গান বাজেয়াপ্ত করা হয়েছে। সেকারণে তার সাহিত্যকর্ম তাকে অনন্য করেছে, সেজন্যই কাজী নজরুল ইসলাম অন্য কবিদের থেকে স্বতন্ত্র।’
 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ  দুপুরে কুমিল্লার নগর মিলনায়তন প্রাঙ্গণে কুমিল্রা জেলা প্রশাসন আয়োজিত সভা ও সংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী  একথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সিমিন হোসেন রিমি, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহার উদ্দিন বাহার, সংসদ সদস্য বেগম রওশন আরা মান্নান, সংস্কৃতি সচিব মো: আবুল মনসুর, নজরুল গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, কবি নজরুলের পৌত্রী মিষ্টি কাজী এবং খিলখিল কাজী, কুমিল্লার ডেপুটি কমিশনার মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ প্রমুখ সভায় বক্তৃতা দেন। সভাপতি ও অতিথিদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘রবীন্দ্রনাথের পাশাপাশি যে কবি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন তিনি হচ্ছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। অন্য কবিদের চাইতে নজরুলের স্বাতন্ত্র হচ্ছে, অন্য কবিরা কবিতা লিখেছেন, সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। কিন্তু কাজী নজরুল শুধু সাহিত্যকেই সমৃদ্ধ করেছেন তা নয়, তিনি মুক্তিকামী মানুষের পক্ষে কথা বলেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনকে তিনি ত্বরান্বিত করেছেন। একজন কবি যে মানুষকে উদ্দীপ্ত করতে পারে, মুক্তিকামী মানুষকে সাহস জোগাতে পারে, মানুষকে যে বিদ্রোহী করতে পারে, সেটির প্রমাণ হচ্ছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।’
‘একইসাথে দ্রোহ, মুক্তি, সাম্য ও সম্প্রীতির কবি নজরুল যখন বাংলা তথা ভারতবর্ষে সাম্প্রদায়িক হানাহানি চলছিলো, তখন সম্প্রীতির মন্ত্র উচ্চারণ করে লিখেছেন- মোরা একই বৃন্তেদু’টি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ’ স্মরণ করেন ড. হাছান।’
হাছান মাহমুদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার আগে বাঙালি জাতির পাঁচ হাজার বছরের ইতিহাসে বাঙালির জন্য কোনো রাষ্ট্র কখনো রচিত হয়নি। বাংলা ভাষাভাষি কিছু কিছু এলাকা নিয়ে বিভিন্ন সময় স্বাধীন রাজা ছিলো কিন্তু কোনো স্বাধীন রাজ্য বা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি। বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের ঘুমন্ত বাঙালিকে জাগ্রত করেছেন এবং এ জন্য কাজী নজরুল ইসলামের কাছ থেকেও তিনি মুক্তির পক্ষে, সাম্যের পক্ষে কথা বলার অনুপ্রেরণা পেয়েছিলেন, অনুপ্রাণিত হয়েছিলেন। সেই কারণে বঙ্গবন্ধু মুজিব ১৯৭২ সালে ইন্দিরা গান্ধীকে বলে কবিকে বাংলাদেশে নিয়ে আসেন।’
‘আজকে যদি বাংলাদেশ রাষ্ট্র রচিত না হতো, তাহলে বাংলা ভাষা কোথায় গিয়ে দাঁড়াতো জানা নেই’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘ক’দিন আগে আমি শিলিগুড়ি আর কলকাতা গিয়েছিলাম, সেই সবখানে ইংরেজি এবং হিন্দিতে সাইনবোর্ড, শতকরা পাঁচ বা বড়জোর দশ ভাগ সাইনবোর্ড দেখেছি বাংলায়। যদি বাংলাদেশ রাষ্ট্র রচিত না হতো, আজকে আমরা যেভাবে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করছি, এভাবে কি করতে পারতাম! এজন্য আমি জাতীয় কবির পাশাপাশি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করি, গভীর শ্রদ্ধা জানাই।’ অনুষ্ঠানস্থল কুমিল্লাকে কবি নজরুল ইসলামের বহু স্মৃতিবিজড়িত বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘কবি নজরুল বারবার কুমিল্লায় এসেছেন, কান্দিরপাড়ের একটি বাসায় উঠতেন তিনি। নার্গিসকে নজরুলের কালজয়ী গানের পটভূমি এবং সেই নার্গিসের বাড়ি ছিলো কুমিল্লায়।’
এসময় রাজনৈতিক প্রসঙ্গে নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘আসলে বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে। সেজন্য  তারা সংসদ নির্বাচনও করতে চায় না, এমনকি ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশনসহ কোনো নির্বাচনেই তারা অংশ নিতে চায় না। আশা করি তারা নির্বাচন ভীতি কাটিয়ে উঠবে এবং দলকে নির্বাচনমুখী করবে।’
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘কবিতার ইতিহাসে কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ এক অনন্য সাধারণ রচনা। এক রাতেই তিনি বাংলা তথা বিশ্বসাহিত্যের অনবদ্য এ কবিতাটি রচনা করেছেন। মাত্র ২২ বছর বয়সে ১৯২১ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে নজরুল রচনা করেন ১৪১ পঙক্তির এই ভুবনবিজয়ী কবিতা যার প্রথম শ্রোতা ছিলেন মুজাফফর আহমদ।’

সর্বশেষ সংবাদ

শাপলা চত্বরের হত্যাকান্ড আওয়ামী লীগের নৃশংস হত্যাযজ্ঞ : প্রেস সচিব

অনলাইন ডেস্ক ২০১৩ সালের ৫ মে রাজধানী ঢাকার মতিঝিল কেন্দ্রিক শাপলা চত্বরে সংঘটিত সহিংসতা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে অন্যতম আলোচিত...

আসন্ন জাতীয় নির্বাচন : ফলাফল অনিশ্চিত

বিশেষ প্রতিবেদন সাম্প্রতিক BRAC Institute of Governance and Development (BIGD)-এর “Pulse Survey: July 2025” অনুযায়ী, নির্বাচনে কাকে ভোট দেবেন — এই প্রশ্নে প্রায় ৪৮.৫ শতাংশ...

সার্বিক নির্বাচনী প্রস্তুতি: স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা

অনলাইন ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন–সংশ্লিষ্ট সার্বিক প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো....

মার্কিন সহায়তা বন্ধের ইঙ্গিত: জেলেনস্কিকে ‘মুখ ফিরিয়ে নেওয়া’র বার্তা ট্রাম্প জুনিয়রের

অনলাইন ডেস্ক ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ সহায়তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড...

রান্নাঘরের গ্যাস লিকেজ—অবহেলায় বাড়ছে আগুনের ঝুঁকি

বিশেষ প্রতিবেদন রাজধানী ঢাকার আবাসিক এলাকাগুলোতে রান্নাঘরের গ্যাসের চুলা ও গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিদুর্ঘটনা এখন এক ভয়ংকর বাস্তবতা। প্রায় প্রতিদিনই কোনো না কোনো...

জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৮৯ নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, পেশাদার ও প্রযুক্তিনির্ভর করতে নতুন করে ৪৮৯টি পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ১০৭টি কর্মকর্তা...

আসন্ন জাতীয় নির্বাচন : ফলাফল অনিশ্চিত

বিশেষ প্রতিবেদন সাম্প্রতিক BRAC Institute of Governance and Development (BIGD)-এর “Pulse Survey: July 2025” অনুযায়ী, নির্বাচনে কাকে ভোট দেবেন — এই প্রশ্নে প্রায় ৪৮.৫ শতাংশ...

সার্বিক নির্বাচনী প্রস্তুতি: স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা

অনলাইন ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন–সংশ্লিষ্ট সার্বিক প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো....

রান্নাঘরের গ্যাস লিকেজ—অবহেলায় বাড়ছে আগুনের ঝুঁকি

বিশেষ প্রতিবেদন রাজধানী ঢাকার আবাসিক এলাকাগুলোতে রান্নাঘরের গ্যাসের চুলা ও গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিদুর্ঘটনা এখন এক ভয়ংকর বাস্তবতা। প্রায় প্রতিদিনই কোনো না কোনো...