শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য : জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মানুষের আত্মত্যাগের মর্যাদা দিয়ে এখন সময় দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনে কাজ করার।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) প্রাঙ্গণে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে দেশের মানুষ অকাতরে জীবন দিয়েছে, সহ্য করেছে অবর্ণনীয় নির্যাতন। বহু মানুষ গুম, খুন ও পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন। লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা পুনরায় বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ পেয়েছি।”

তিনি আরও বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে, তা একদিনে আসেনি। এর পেছনে রয়েছে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম। জনগণ আজ বুকভরা আশা ও প্রত্যাশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, “জনগণ আমাদের ওপর যে আস্থা রেখেছে, তার প্রতিদান আমাদের দিতেই হবে।”

উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও তৌহিদি জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “আসুন, আল্লাহর নামে আমরা শপথ গ্রহণ করি—আগামী দিনের সব কাজ ও পরিকল্পনা হবে কেবল দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির সেবা করাই হোক আমাদের একমাত্র ব্রত।”

অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজক দলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর নায়েবে আমিরসহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ